Find out how to book cylinder online of Bharat Gas: এতদিন ভারত গ্যাসের অফিসিয়াল বুকিং নম্বর নিয়ে ডিস্ট্রিবিউটারের কাছে বা গ্যাস অফিসে গিয়ে গ্যাস বুক করতে হত। কিন্তু ভারত গ্যাস বুকিং এখন সোজা। ঘরে বসেই IVRS, SMS, WhatsApp, অনলাইন পোর্টাল এবং ভারত গ্যাস মোবাইল অ্যাপের মাধ্যমে গ্যাস বুক করা যাবে। চলুন জেনে নিই এই পদ্ধতিগুলো কীভাবে কাজে লাগাবেন।
হোয়াটসঅ্যাপ করে ভারত গ্যাস কীভাবে বুক করবেন? Find out how to book cylinder online of Bharat Gas
- প্রথমে ফোনে BPCL স্মার্টলাইন নম্বর, 1800224344 সেভ করে হোয়াটসঅ্যাপে গিয়ে ওই বিপিসিএল স্মার্টলাইন নম্বরে ‘ Hi’ অথবা ‘ Book’ টাইপ করুন।
- গ্যাস সিলিন্ডার বুক করার জন্য নির্দেশাবলী ও অন-স্ক্রিন প্রম্পটগুলি অনুসরণ করে বুকিং নিশ্চিত করুন। এবার বুকিং রেফারেন্স নম্বর সহ একটি SMSও আসবে ফোনে।
ফোন (IVRS) নম্বর ব্যবহার করে ভারত গ্যাস কীভাবে বুক করবেন?
- ভারত গ্যাসের ওয়েবসাইটে গিয়ে IVRS বুকিং করতে আপনার মোবাইল নম্বর রেজিস্টার করে ওই নম্বর থেকে ভারত গ্যাস বুকিংয়ের জন্য কল করুন এই নম্বারে: 7715012345 অথবা 7718012345 ।
- সমস্ত নির্দেশাবলী শুনে ‘ Book Cylinder’ এর জন্য নম্বরটি চাপার পর আপনার বিবরণ, যেমন এলপিজি গ্রাহক নম্বর বা নিবন্ধিত ফোন নম্বর এবং অন্যান্য তথ্য লিখুন।
- এবার আপনি একটি বুকিং রেফারেন্স নম্বর এবং কবে ডেলিভারি হবে, সেই তারিখ সহ একটি SMS পাবেন।
মোবাইল অ্যাপের মাধ্যমে ভারত গ্যাস কীভাবে বুক করবেন?
- গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে ‘Bharat Gas’ অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে লগ ইন করুন।
- তারপর ‘Refill Cylinder’- এ ট্যাপ করে প্রয়োজনীয় বিবরণ লিখুন এবং পেমেন্ট করুন। আপনার বুকিং হয়ে গেলেই রেফারেন্স নম্বর সহ একটি এসএমএস পেয়ে যাবেন।
এসএমএস করে কীভাবে ভারত গ্যাস বুক করবেন?
ভারত গ্যাসের ওয়েবসাইটে গিয়ে প্রথমে আপনার আপনার মোবাইল নম্বর রেজিস্টার করে’ LPG ‘ টাইপ করুন এবং এই নম্বরে SMS পাঠান: 7715012345 অথবা 7718012345। আপনার এসএমএস পৌঁছে গেলেই, আপনি আপনার বুকিং স্ট্যাটাস সম্পর্কে বিজ্ঞপ্তি পাবেন।
