Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

Find Bay of Bengal Weather Report Breaking Update: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরের প্রক্রিয়ায় থাকায় ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে- রবিবার এমনটাই জানিয়েছে IMD (ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট)।

আবহাওয়া দফতর থেকে প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, এই সিস্টেমটির প্রভাবে (যা সম্ভবত ২৮ অক্টোবর রাতে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে), ২৭ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং হুগলি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে বলে জানা যাচ্ছে।

রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা (Find Bay of Bengal Weather Report Breaking Update)

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দু-একটি স্থানে ২৮ থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবার অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং মালদহ জেলাগুলোতেও ৩০ থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা

২৮ থেকে ৩০ অক্টোবর পশ্চিমবঙ্গ উপকূল ও সংলগ্ন সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন, তাদের ২৭ তারিখের মধ্যে বন্দরে ফিরে আসার জন্য বলা হয়েছে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular