Explore which is the biggest library in the world: ৪৫০টিরও বেশি ভাষায় লক্ষ লক্ষ বই, নথি এবং গবেষণা মেটেরিয়াল দিয়ে সজ্জিত বিশ্বের বৃহত্তম লাইব্রেরি আজও মাথা তুলে দাঁড়িয়ে। এই লাইব্রেরির বিভিন্ন বিষয়, যা বিশ্বজুড়ে শিক্ষাজীবীদের মোহিত করে।
বিশ্বের বৃহত্তম লাইব্রেরি কোন দেশে অবস্থিত? Explore which is the biggest library in the world
বিশ্বের বৃহত্তম লাইব্রেরি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডিসিতে অবস্থিত। মানব ইতিহাসের গল্প বলে বিশ্বের বৃহত্তম লাইব্রেরি অফ কংগ্রেস। শিক্ষা ও জ্ঞানের প্রতীক এই লাইব্রেরি রিসার্চার, শিক্ষার্থী এবং ইতিহাসবিদদের মূল্যবান তথ্য খুঁজে পেতে সহায়তা করে। এখানে অনেক দুর্লভ বই, পাণ্ডুলিপি এবং নথিও রয়েছে।
লাইব্রেরি অফ কংগ্রেস সম্পর্কে অজানা তথ্য
১. লাইব্রেরি অফ কংগ্রেসের নিম্নলিখিত জিনিস পেতে পারেন:
- ১৭৩ মিলিয়নেরও বেশি আইটেম
- ৪১ মিলিয়ন বই এবং মুদ্রিত উপকরণ
- ৪.১ মিলিয়ন অডিয়ো রেকর্ডিং
- ১৫ মিলিয়ন ছবি
- ৫.৬ মিলিয়ন মানচিত্র
- ৭৫ মিলিয়ন পাণ্ডুলিপি
২. মার্কিন আইন অনুসারে প্রকাশকদের তাদের বইয়ের কপি এই লাইব্রেরিতে পাঠাতে হয়।
৩. এই ইন্টারন্যাশনাল লাইব্রেরি ৪৭০ টিরও বেশি ভাষায় বই সংগ্রহ করেছে।
৪. এই ফেডারেল লাইব্রেরি প্রচুর তহবিল পায়।
বিশ্বের অন্যান্য লাইব্রেরির তালিকা
| নং | লাইব্রেরির নাম | কোন দেশ | বৈশিষ্ট্য |
|---|---|---|---|
| ১ | ব্রিটিশ লাইব্রেরি | যুক্তরাজ্য (লন্ডন) | লক্ষ লক্ষ বই ও বিরল নথির সংগ্রহ। |
| ২ | রাশিয়ান রাষ্ট্রীয় গ্রন্থাগার | রাশিয়া | বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম লাইব্রেরিগুলোর একটি। |
| ৩ | সাংহাই লাইব্রেরি | চিন | বিশাল বইয়ের সংগ্রহের জন্য বিখ্যাত। |
| ৪ | নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি | মার্কিন যুক্তরাষ্ট্র | জনসাধারণের জন্য উন্মুক্ত ও বিখ্যাত লাইব্রেরি। |
| ৫ | লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডা | কানাডা | কানাডার সবচেয়ে বড় লাইব্রেরি। |
| ৬ | ফ্রান্স ন্যাশনাল লাইব্রেরি | ফ্রান্স (প্যারিস) | বহু ঐতিহাসিক বই এবং নথির সংগ্রহ। |