Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গনিম্নচাপের জেরে আবার টানা তিন দিন বৃষ্টি! কোন কোন জেলায়?

নিম্নচাপের জেরে আবার টানা তিন দিন বৃষ্টি! কোন কোন জেলায়?

Explore Now The Latest Weather News In West Bengal: আলিপুর আবহাওয়া দফতর তাদের সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এটি বর্তমানে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরছে।

আবহাওয়াবিদদের ধারণা, এই নিম্নচাপ অঞ্চলটি আরও শক্তিশালী হয়ে আজ বুধবার দক্ষিণ-পশ্চিম এবং এর কাছাকাছি মধ্য-পশ্চিম বঙ্গোপাগরের উপরে একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এটি আরও শক্তিশালী হয়ে তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে যেতে পারে। পরের ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও শক্তিশালী হবে যার জন্য বাংলায় বৃষ্টি হতে পারে। তবে তবে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কবে থেকে হতে পারে বৃষ্টি? (Explore Now The Latest Weather News In West Bengal)

এই নিম্নচাপের জেরে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আবার উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলোতেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি থেকে সোমবার টানা তিন দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার শুধু দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হতে পারে। শনি ও রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার উত্তরবঙ্গের আটটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular