Election Commission of India Voters List Update: বিধানসভা নির্বাচনের আগে SIR শুরু বাংলায়। পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও আসন্ন বছরে নির্বাচন। SIRর অংশ হচ্ছে এই রাজ্যগুলোও। যদিও, নাগরিকত্ব আইনের ধারা ৬এ এর অধীনে এই তালিকা থেকে বাদ আসাম।
খবর, নির্বাচন কমিশন দেশজুড়ে ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু করার বড় পদক্ষেপ করেছে ইতিমধ্যেই। ৩ নভেম্বর থেকে পুরোদমে শুরু হয়েছে এই অভিযান। আগামী ৭ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত চলবে SIR। এক ধাক্কায়, ১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫১ কোটি ভোটারকে খতিয়ে দেখবে কমিশন।
কেন করা হচ্ছে SIR
অন্য দেশ থেকে এসে, এ দেশে পেট চালাচ্ছে বহু মানুষ। তাদেরই নির্মূল করতে উদ্যত ভারত। SIR-এর প্রাথমিক লক্ষ্য হল অবৈধ বিদেশীদের জন্মস্থান দেখে, তাঁদের নির্মূল করা। যদিও, জুন মাসে বিহারে যখন SIR চালু করা হয়েছিল, সেই সময় দাঁড়িয়ে বেশ কয়েকটি রাজনৈতিক দল আবার দাবি করেছিল যে নথির অভাবে লক্ষ লক্ষ যোগ্য নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। কিন্তু এখানেই সাধারণ মানুষের প্রশ্ন এখানে অন্য জায়গায়, নথির অভাবই বা হবে কেন, রাজ্য সরকারগুলো তো একাধিকবার নাগরিকত্ব প্রমাণে নথি প্রস্তুত করার সুযোগ দিয়েছে, দিয়ে চলেছে!
যোগ্য ভোটার ভোট দেবে, অযোগ্য বিদায় নেবে-Election Commission of India Voters List Update
যাতে, কোনও যোগ্য ভোটার বাদ না পড়ে এবং কোনও অযোগ্য ভোটার না থাকে, তা-ই নিশ্চিত করতে তৎপর হয়ে উঠেছে কমিশন। মহারাষ্ট্র, সুপ্রিম কোর্ট যেখানে ২০২৬ সালের ৩১ জানুয়ারি স্থানীয় নির্বাচনের নির্দেশ দিয়েছে, এই লেটেস্ট SIR তালিকায় নেই।
যে ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে SIR-এর দ্বিতীয় রাউন্ড চালানো হবে সেগুলি হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ।
বিহারের মতো করেই এগোবে SIR প্রক্রিয়া
বিহারের উদাহরণ তুলে ধরে এদিন এক কর্মকর্তার দাবি, সে রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর “কোনও আপিল” গৃহীত হয়নি। একইভাবে অন্যান্য রাজ্যেও কাজ করবে SIR! যথাযথ এসআইআর নিশ্চিত করতে এটাই মোক্ষম চাল।
সূত্রের খবর, বিহারের মতো, দেশব্যাপী SIR গণনার সময় বাসিন্দাদের কোনও নথি জমা দিতে হবে না। তবে, আগের কয়েকটি বছরের SIR (২০০২/২০০৩/২০০৪) থেকে ভোটারদের নিজস্ব বা তাদের পিতামাতার/আত্মীয়দের বিবরণ দেওয়া যাবে। ওই কর্মকর্তার দাবি, “যারা পূর্ববর্তী SIR তালিকার সাথে সংযুক্ত নন তাদের প্রয়োজনীয় নথি ব্যবহার করে ভোটার হওয়ার যোগ্যতা প্রমাণ করতে হবে।
গণনা শুরু ৪ নভেম্বর
SIR গণনার মাধ্যমে শুরু হবে ৪ নভেম্বর এবং ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। নির্বাচন কমিশন ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। তারপর ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। স্বাধীনতার পর থেকে ২০০২ থেকে ২০০৪ সালের পর নবমবারের মতো চলমান এসআইআর, সারা দেশকে উত্তেজিত করে তুলেছে।