Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গপারদ পতন শুরু হলেও বঙ্গে এখনই জাঁকিয়ে শীত নয়

পারদ পতন শুরু হলেও বঙ্গে এখনই জাঁকিয়ে শীত নয়

Don’t Miss This Big Update on Winter in West Bengal: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভোর ও সকালে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে, কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যাচ্ছে। নভেম্বরের শুরুতেই হালকা শিরশিরানি অনুভূত হচ্ছে। ভোরের দিকে শীতের আমেজ বেশ ভালোই অনুভূত হলেও, এখনই শীত পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে বিভিন্ন জেলার আবহাওয়া কেমন থাকবে, তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?

এই সপ্তাহে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমতে পারে বলে জানা গিয়েছে। বর্তমানে যে তাপমাত্রা রয়েছে, সেটি থেকে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে বৃহস্পতিবার থেকে রাজ্যে জলীয় বাষ্পের পরিমাণ আবারও বাড়বে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের পূর্ব-মধ্য এবং মায়ানমার উপকূলের কাছাকাছি একটি নিম্নচাপ অবস্থান করছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর ফলে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ বাংলাদেশের উপকূলের গভীর সমুদ্রে ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে।

মৎস্যজীবীদের ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়াও, বুধবার উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

  • আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলোর সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
  • আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
  • বাতাসে আর্দ্রতাও হ্রাস পাবে।
  • তবে, বুধবার দক্ষিণের জেলাগুলোতে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরের মায়ানমার উপকূলীয় অঞ্চলে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় দক্ষিণের উপকূলীয় এলাকায় জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করবে। এর ফলে পূর্ব মেদিনীপুরের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোতে মেঘাচ্ছন্ন আকাশ দেখা যেতে পারে। এরপর আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

  • উত্তরবঙ্গের জেলাগুলোতে মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই।
  • বর্তমানে, দার্জিলিং এবং কালিম্পং-এ রাতের তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে। সেই সঙ্গে থাকছে শুষ্ক আবহাওয়া এবং ঝলমলে মেঘমুক্ত পরিষ্কার আকাশ।
  • আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বহাল থাকবে।

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা ২২ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানা গিয়েছে। সোমবার কলকাতায় আংশিকভাবে মেঘাচ্ছন্ন আকাশ দেখা গিয়েছে। তবে আজ থেকে পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে শীত পড়বে কবে? (Don’t Miss This Big Update on Winter in West Bengal)

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে নভেম্বরের শুরুতে দক্ষিণবঙ্গে শীতের তেমন কোনও সম্ভাবনা নেই। শীতের অনুভূতি ভালোভাবে পেতে ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে, আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বরং তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। আগামী দুই থেকে তিন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা অন্তত ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানা গিয়েছে । এর পরবর্তী সময়ে তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন ঘটবে না।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular