Home পশ্চিমবঙ্গ বাংলায় SIR যজ্ঞ, ভোটারদের ডকুমেন্ট যাচাইয়ের Hearing-এ দায়িত্বে Micro-Observers

বাংলায় SIR যজ্ঞ, ভোটারদের ডকুমেন্ট যাচাইয়ের Hearing-এ দায়িত্বে Micro-Observers

EC central employees micro observers Bengal SIR
EC central employees micro observers Bengal SIR

EC central employees micro observers Bengal SIR: আসন্ন নির্বাচনে ধসে পড়বে অযোগ্য ভোটাররা। হিয়ারিংয়ের আগে কেন্দ্র থেকে লোক আনছে ইলেকশন কমিশন। রাজ্যের কর্মীদের উপর সরকারি চাপ পড়লে সঠিক যাচাই বাছাই সম্ভব নয়, তাই SIRএ ধরা পড়া সন্দেহভাজনের ফাইনাল শুনানির জন্য কাজ করবে কেন্দ্রের Micro-Observers!

Micro-Observersরা কী কাজ করবে ও বেতন কত পাবে। EC central employees micro observers Bengal SIR

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন অর্থাৎ আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত hearing ও verificationএর কাজ চলবে বলে খবর মিলেছে। ইলেকশন কমিশনের সঙ্গে একযোগে কাজ করাকালীন ৩০ হাজার টাকা করে মাসিক বেতন ও ভাতা পাবেন।

হিয়ারিংয়ের সময় ভোটারদের জমা করা ডকুমেন্টগুলো যাচাই করবেন এই  আধিকারিকরা। ডকুমেন্ট যাচাই এবং শুনানি প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করাই হবে তাঁদের একমাত্র কাজ।

যদি কোনও গড়মিল লক্ষ্য করেন, তাহলে electoral roll observers-কে রিপোর্ট করা হবে। মূলত কেন্দ্র-সরকারের গ্রুপ-B বা তার উপরের পর্যায়ের কর্মকর্তা ও PSU/ব্যাংকের মতো ইত্যাদি সংস্থা থেকে এই কর্মী নিয়োগ করা হবে। 

কোন কোন ভোটারদের ডকুমেন্ট যাচাই করা হবে?

  • প্রায় ৩২ লাখ ভোটারেরে তথ্য ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে মেলেনি। তাদের ডাকা হবে।  
  • আরও ১.৬৭ কোটি ভোটারকে সন্দেহজনক হিসাবে শনাক্ত করেছে EC।তাদের enumeration ফর্মে ভুল ধরা পড়েছে। এদেরও ডাকা হবে। 

৫৮ লক্ষেরও বেশি মানুষ SIR ফর্ম জমা দিতে পারেননি 

কমিশন সূত্র অনুসারে, SIR আদমশুমারি ফর্ম জমা দিতে পারেননি ৫৮ লক্ষেরও বেশি। রেজিস্টার্ড ঠিকানায় অনুপস্থিতি, মৃত্যু, অথবা একাধিক নির্বাচনী এলাকায় ডুপ্লিকেট ভোটার হওয়ার কারণে এই ভোটারদের নাম বাতিল করা হয়েছে।

  • ২৪ লক্ষেরও বেশি ভোটারকে মৃত ঘোষণা করা হয়েছে।
  • ১২ লক্ষেরও বেশি ভোটার তাদের রেজিস্টার্ড ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি। 
  • প্রায় ২০ লক্ষ ভোটার পূর্ববর্তী নির্বাচনী এলাকা থেকে অন্য কোথাও চলে গিয়েছেন। 
  • ১৩৮,০০০ ভোটার দু’ বার রেজিস্টার্ড হয়েছেন। 
  • সার্ভার সময় সামনে আসা অন্যান্য কারণে ৫৭,০০০ এরও বেশি ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।

কমিশনের ওয়েবসাইটে আরও বলা হয়েছে যে “বিরোধী দলগুলি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ১৬/১২/২০২৫ থেকে ১৫/০১/২০২৬ পর্যন্ত সময়ের মধ্যে ফর্ম ৬-এ ঘোষণাপত্র এবং সহায়ক নথিপত্র সহ নিজ নিজ দাবি জমা দিতে পারে।

Exit mobile version