Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গবিপদমুক্ত মিরিক-শিলিগুড়ির হিউম পাইপ সেতু, সোমবার থেকেই শুরু যান চলাচল

বিপদমুক্ত মিরিক-শিলিগুড়ির হিউম পাইপ সেতু, সোমবার থেকেই শুরু যান চলাচল

Dudhia Hume pipe bridge to link Siliguri to Mirik: অক্টোবরের শুরুতেই ভারী বৃষ্টিপাতে জবুথবু হয়ে পড়ে দার্জিলিং। ভূমিধসের ঘটনায় নড়ে যায় পরিকাঠামো এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়। যদিও রাজ্য সরকার এ পরিস্থিতিতে চুপ করে থাকেনি। তড়িঘড়ি এগিয়েছে ঝামেলামুক্তির কাজ। বাংলার অন্যতম পর্যটন কেন্দ্রে এমন প্রাকৃতিক বাধা মাত্র ১৬ দিনেই কেটে গেল। খুলে গেল মিরিক-শিলিগুড়িকে সংযোগকারী হিউম পাইপ সেতু।

দার্জিলিং জেলার মিরিককে শিলিগুড়ির সঙ্গে সংযুক্ত করবে এই সেতু। Dudhia Hume pipe bridge to link Siliguri to Mirik

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এ প্রসঙ্গে জানান, সোমবার থেকে অস্থায়ী সেতুতে স্বাভাবিক যান চলাচল শুরু হল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রবিবার দুধিয়ায় ‘হিউম পাইপ’ দিয়ে নির্মিত বিকল্প সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার ঘোষণা করেছেন বলে জানা গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই সেতুটি দার্জিলিং জেলার মিরিককে শিলিগুড়ির সাথে সংযুক্ত করবে

মুখ্যমন্ত্রী ফেসবুকে এক পোস্টে আরও বলেন যে, চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ক্রমাগত কাজের মাধ্যমে ৪৬৮ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণ কাজ ১৬ দিনের মধ্যে সম্পন্ন হয়েছে। কর্মকর্তাদের মতে, এই নির্মাণ কার্যে ১২০০ মিমি ব্যাসের মোট ১৩২টি ‘হিউম পাইপ’ ব্যবহার করা হয়েছে। লম্বা এই সেতুটিতে ৮ মিটার প্রস্থের ৭২ মিটার হিউম পাইপ কজওয়ে রয়েছে বলেও জানা গিয়েছে। 

প্রসঙ্গত, শিলিগুড়ি থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বালাসুন নদীর উপর অবস্থিত দুধিয়া সেতুটি ধসে পড়ে দুৰ্ভাগ্যবশত। এরপর একাধিক ঝুঁকিপূর্ণ ভূমিধস থেকে যাত্রীদের রক্ষার্থে বিকল্প পথটি তৈরি করা হয়, সেটাও আবার ৪ অক্টোবরের ভূমিধসের সময় ভেসে যায়। ফলে স্বাভাবিক যান চলাচল বন্ধ হয়ে যায়। এখন দুধিয়ায় সেই বিকল্প হিউম পাইপ সেতুর নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular