Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইলবিনোদনপান মশলার বিজ্ঞাপনে কেন শাহরুখ খান? প্রশ্ন ইউটিউবার ধ্রুব রাঠির

পান মশলার বিজ্ঞাপনে কেন শাহরুখ খান? প্রশ্ন ইউটিউবার ধ্রুব রাঠির

Dhruv Rathee YouTuber​ Questions Shah Rukh Khan: ইউটিউবার ধ্রুব রাঠি (Dhruv Rathee) বলিউড তারকা শাহরুখ খানকে (Shah Rukh Khan) পান মশলার পণ্যের বিজ্ঞাপন দেওয়া বন্ধ করতে এবং এই ধরনের ব্র্যান্ডের সামাজিক প্রভাব বিবেচনা করার জন্য অনুরোধ করেছেন। বুধবার ‘X’-এ একটি পোস্টে রাঠি সেই রিপোর্টগুলোর উল্লেখ করেছেন যেখানে বলা হয়েছে যে শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১.৪ বিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৪০০ কোটি টাকা।

Dhruv Rathee YouTuber​ Questions Shah Rukh Khan- কী বললেন ধ্রুব রাঠি?

ভিডিয়োতে রাঠি উল্লেখ করেছেন, শাহরুখ খান বর্তমানে একজন বিলিয়নিয়ার হয়ে গিয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা প্রায় ১২,৪০০ কোটি টাকার সমান, যা কল্পনা করাও কঠিন। তিনি আরও ব্যাখ্যা করেছেন যে অভিনেতা এই বিশাল পরিমাণ অর্থ থেকে বছরে কত সুদ পেতে পারেন। তাছাড়াও সম্পত্তি সমেত একটি ব্যক্তিগত জেট এবং ভ্রমণ সহ তাঁর বার্ষিক ব্যয়ের মধ্যে কী কী থাকতে পারে।

এরপর রাঠি শাহরুখ খানের উদ্দেশ্যে পান মশলার বিজ্ঞাপনে যুক্ত হওয়ার প্রসঙ্গে প্রশ্ন উত্থাপন করেন (Dhruv Rathee YouTuber​ Questions Shah Rukh Khan)। তিনি বলেন, “আমার শাহরুখ খান-এর কাছে জিজ্ঞাসা, এত অর্থ কি যথেষ্ট নয়? যদি যথেষ্ট হয়ে থাকে, তাহলে পান মশলার মত ক্ষতিকারক একটি পণ্যকে এখনও প্রচার করার কী এমন প্রয়োজন রয়েছে?”

তিনি আরও বলেন যে, শাহরুখ খান এই ধরনের বিজ্ঞাপনের জন্য ১০০ থেকে ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে শোনা যায়, এবং অভিনেতাকে এর সামাজিক প্রভাব বিবেচনা করতে অনুরোধ করেন। রাঠি আরও যোগ করেন, “এখানে প্রশ্ন হল, আপনার কি সত্যিই এই অতিরিক্ত ১০০-২০০ কোটি টাকার প্রয়োজন আছে? দয়া করে নিজের বিবেকের কাছে একবার জিজ্ঞাসা করুন। এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে আপনি কী করবেন? অন্য দিকে, একটু ভেবে দেখুন, দেশের প্রথম সারির একজন অভিনেতা যদি এই ক্ষতিকারক পণ্যগুলোর প্রচার বন্ধ করে দেন, তাহলে দেশের মানুষের উপর এর কেমন প্রভাব পড়বে?”

সবশেষে, তিনি দর্শকদের এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করার অনুরোধ করেন, যাতে এই বার্তা অভিনেতার কাছে পৌঁছায়।

প্রসঙ্গত, শাহরুখ খান বা টিমের তরফ থেকে রাঠির এই ভিডিয়ো নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

উল্লেখ্য কাজের দিক থেকে দেখতে গেলে বর্তমানে শাহরুখ খান সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ (King) নামক একটি চলচ্চিত্রে কাজ করছেন, যেখানে সুহানা খান, দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন এবং আরশাদ ওয়ার্সি অভিনয় করছেন।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular