Thursday, June 4, 2026
Homeব্যবসাইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে Deloitte, বেতন ৩০ হাজার পর্যন্ত, আবেদন করুন এখানে

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে Deloitte, বেতন ৩০ হাজার পর্যন্ত, আবেদন করুন এখানে

Deloitte internship program stipend for freshers​: ডেলয়েট ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। হিউম্যান রিসোর্স খাতে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের জন্য এই সুযোগটি দেওয়া হচ্ছে। সোর্সিং, স্ক্রিনিং এবং ট্যালেন্ট পাইপলাইনে কাজের অভিজ্ঞতা পাবেন নিযুক্তরা। ডেলয়েটের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আপনিও আবেদন করতে পারবেন। তবে, তার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। তা নিম্নলিখিত। 

হাইলাইটস 

  • বেতন বা স্টাইপেন্ড:  প্রতি মাসে ₹১৫,০০০–₹৩০,০০০ টাকা। ​
  • সময়কাল:  ২-৬ মাস ধরে এই ইন্টার্নশিপ চলবে।
  • অবস্থান:  প্রাথমিকভাবে কর্ণাটকের বেঙ্গালুরু অফিসেই চাকরি হবে। তবে, প্রার্থী চাইলে হাইব্রিড অপশনও বেছে নিতে পারেন। ​
  • শুরুর তারিখ:  ২০২৫ সালেই ভর্তির জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে।
  • ভবিষ্যতে কাজের সুযোগ: নির্বাচিত ইন্টার্নরা সার্টিফিকেট পাবেন। আবার = শীর্ষস্থানীয় পারফর্মারদের জন্য পরবর্তীতে প্রি-প্লেসমেন্ট অফার (পিপিও)ও দেওয়া হতে পারে।

ইন্টার্নশিপ পেতে আপনাকে কেমন হতে হবে?

  • আপনার দৃষ্টিভঙ্গি হতে হবে খোলামেলা, পরিবর্তনশীল ব্যবসায়িক চাহিদার সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে হবে আপনাকে। 
  • আপনার মধ্যে চমৎকার যোগাযোগ করার ক্ষমতা থাকতে হবে। 
  • ব্যবসায়িক জ্ঞান থাকলে দারুণ ব্যাপার /

ইন্টার্নশিপে কী কী কাজ করতে হবে?

ডেলয়েট ইন্ডিয়ার ট্যালেন্ট অ্যাকুইজিশন টিমের সদস্য হিসেবে, নির্দিষ্ট ব্যবসার জন্য নিয়োগ ড্রাইভে যুক্ত থাকবেন।

  1. সোশ্যাল মিডিয়া, জব সাইট এবং প্রফেশনাল নেটওয়ার্ক থেকে প্রার্থী খুঁজে বের করতে হবে আপনাকে। 
  2. নিয়মিত, কাজের সম্পর্কে প্রার্থীদের সব তথ্য জানাতে হবে আপনাকে। নিয়মিত যোগাযোগ ও আপডেট দিয়ে প্রার্থীকে কাজের জন্য আগ্রহী করে তুলতে হবে। 
  3. প্রার্থী নিয়োগের সময়, যে পদে নিয়োগ হচ্ছে, সেই অনুযায়ী চাকরির বর্ণনা ও ইন্টারভিউর প্রশ্ন তৈরি করতে হবে। 
  4. প্রার্থী কোম্পানির জন্য উপযুক্ত কিনা, তা যাচাই করার দায়িত্ব থাকবে আপনার উপর। 

কীভাবে আবেদন করবেন?

এই কাজের জন্য আগ্রহী হলে প্রার্থীরা ২০২৫ সালের মধ্যে আবেদন করুন এই লিংকে ক্লিক করে। একবার এই লিংকের মধ্যে গেলেই আপনি বুঝে যাবেন যে আপনাকে কীভাবে কী করতে হবে। তাহলে আর দেরি করবেন না। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular