Thursday, June 4, 2026
Homeখবরদেশএখন কনফার্ম টিকিটে বদলানো যাবে যাত্রার তারিখ! জানুন রেলের নতুন নিয়ম

এখন কনফার্ম টিকিটে বদলানো যাবে যাত্রার তারিখ! জানুন রেলের নতুন নিয়ম

Railways Update about Confirm Ticket Date Change Rule for Train Is Now Easier: ভারতীয় রেল যাত্রীদের জন্য এক বিরাট স্বস্তির খবর নিয়ে এসেছে। এরকম অনেক সময়ই হয় যে শেষ মুহূর্তে ভ্রমণ পরিকল্পনা কোনো কারণে বদলাতে হল যার জন্য নিশ্চিত হওয়া টিকিট (confirmed ticket) বাতিল করতে হত। এর ফলে বড় অঙ্কের জরিমানা দিতে হত এবং পরবর্তী যাত্রার জন্য টিকিট পাওয়ার অনিশ্চয়তাও থাকত। কিন্তু এখন এই সমস্যার সমাধান হতে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন, এখন থেকে নিশ্চিত ট্রেনের টিকিটের তারিখ বাতিল না করেই পরিবর্তন করা যাবে।

এই নতুন সুবিধা ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে বলে জানা গিয়েছে।

কী ছিল পুরনো নিয়ম?

বর্তমানে রেলের নিয়ম অনুসারে, যাত্রার ৪৮ ঘণ্টা থেকে ১২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে টিকিটের দামের ২৫% বাতিল ফি হিসেবে কাটা হয়। আর যাত্রার সময় যত ঘনিয়ে আসে, বাতিলের চার্জও তততাই বাড়তে থাকে।

শুধু তাই নয়, সবচেয়ে বড় সমস্যা হত যদি ট্রেনের চার্ট তৈরি হয়ে যেত। একবার চার্ট প্রস্তুত হয়ে গেলে টিকিট বাতিল করলে টিকিটের পুরো মূল্য কাটা হত এবং যাত্রীরা কোনো টাকাই ফেরত পেতেন না। ফলে একদিকে টিকিটের বাতিলের জরিমানা, অন্যদিকে নতুন করে কনফার্ম টিকিট না পাওয়ার চিন্তা- এইভাবে যাত্রীদের দ্বিগুন ক্ষতির সম্মুখীন হতে হত।

নতুন নিয়ম কী বলছে?

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন, রেল শীঘ্রই একটি নতুন নীতি চালু করবে, যা নিশ্চিত টিকিটের তারিখ পরিবর্তনের সুবিধা দেবে, অর্থাৎ টিকিট পুনঃনির্ধারণ বা Reschedule করা যাবে। উদাহরণস্বরূপ, যদি আপনার ২৫শে অক্টোবরের টিকিট থাকে, কিন্তু কোনো কারণে আপনার ৩০শে অক্টোবর ভ্রমণ করা প্রয়োজন হয়, তবে এই নতুন নিয়মের অধীনে আপনি আপনার নিশ্চিত টিকিটটি অনলাইনে বাতিল না করেই ৩০শে অক্টোবরের জন্য Reschedule করতে পারবেন।

নতুন সুবিধার শর্তগুলি কী কী?

তবে রেলের এই সুবিধা কয়েকটি শর্তের অধীনে পাওয়া যাবে। যাত্রীদের অবশ্যই এই শর্তগুলো বিবেচনা করতে হবে:

আসন থাকা আবশ্যক: নতুন তারিখে ট্রেনের আসন খালি থাকলেই কেবল তারিখ পরিবর্তন করা যাবে। এর মানে হল, নিশ্চিত টিকিট থাকলেই যে নতুন তারিখে নিশ্চিত আসন পাওয়া যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই।

অতিরিক্ত ভাড়া: নতুন তারিখের টিকিটের ভাড়া আগের ভাড়ার চেয়ে বেশি হলে, যাত্রীকে সেই বাড়তি টাকা পরিশোধ করতে হবে।

রেলওয়ের এই নতুন পদক্ষেপটি যাত্রীদের জন্য বিশেষভাবে উপযোগী হতে পারে, বিশেষত যারা শেষ মুহূর্তে তাদের পরিকল্পনা পরিবর্তন করেন। তবে, আসন সহজলভ্যতা এবং অতিরিক্ত ভাড়া ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করাও দরকার।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular