Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গউত্তরবঙ্গে শীতের দাপট শুরু! দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

উত্তরবঙ্গে শীতের দাপট শুরু! দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

Check the Weather of West Bengal & Cold Wave Warning​: রাজ্য জুড়ে হাড়কাঁপানো ঠান্ডা এখনও না পড়লেও শীতের আমেজ কিন্তু স্পষ্ট। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে তাপমাত্রা ৫ ডিগ্রিতে নেমেছে, পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের অনেক জেলায় রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে শৈত্যপ্রবাহের কারণে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও নিম্নমুখী হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার হালহকিকত

পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা সব সময়ই একটু বেশি থাকে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাগুলোতে ইতিমধ্যে বেশ ভালো ঠান্ডা অনুভূত হচ্ছে। কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা প্রায় ১০ থেকে ১১ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, সামনের সপ্তাহে এই তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। একই সাথে উত্তর দিক থেকে আসা বাতাসের প্রভাব আরও বাড়তে পারে।

কলকাতার আবহাওয়ার খবর

হাওয়া অফিস বলছে আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা বেশ খানিকটা নেমে যেতে পারে যার জেরে তিলোত্তমা কলকাতায় জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবাহাওয়া কী বলছে?

উত্তরবঙ্গে শীতের বেশ ভালোই প্রভাব রয়েছে বলে জানা যাচ্ছে। দার্জিলিং, কালিম্পঙে ঠান্ডা দারুন অনুভূত হচ্ছে বলে খবর। শৈলশহর দার্জিলিং-এ তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। একইসঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও শীতের প্রভাব দারুণভাবেই পড়েছে। আগামী সপ্তাহে আরও কমতে পারে তাপমাত্রা এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular