Check the date and timings of Kartik Purnima 2025: সনাতন ধর্মগ্রন্থ ৩৩ কোটি দেব-দেবতার পুজোয় বিশেষ গুরুত্ব দেয়। বিশেষত কার্তিক পূর্ণিমা। এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করলে জীবনের সমস্ত সুখ লাভ হয়। দেবী লক্ষ্মীও এই দিন বিশেষ আশীর্বাদ দিয়ে থাকেন বলে বিশ্বাস। চলুন জেনে রাখি, এই পূর্ণিমা কবে।
কার্তিক পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীকে খুশি করার উপায়। Check the date and timings of Kartik Purnima 2025
ধর্মীয় বিশ্বাস অনুসারে,
- পুজো করার সময় দেবী লক্ষ্মীর মন্ত্র জপ করুন, তারপর শ্রীসূক্ত পাঠ করলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করবেন।
- এই দিনে দরিদ্রদের দান করলেও জীবনে সুখের ঘণ্টা বেশি বাজে।
কার্তিক পূর্ণিমার আচার-অনুষ্ঠান
ধর্মীয় বিশ্বাস অনুসারে,
- এই দিন, খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান শেষে সূর্য প্রণাম করুন।
- ঠাকুরঘর বা মন্দির পরিষ্কার করে, বিগ্রহের বেদিতে একটি পরিষ্কার হলুদ কাপড় বিছিয়ে দিন।
- ওই কাপড়ের উপর ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর মূর্তি স্থাপন করতে হবে।
- তারপর ফুলের মালা দিয়ে, একটি ঘৃতের প্রদীপ জ্বালান।
- ফল, মিষ্টি এবং অন্যান্য জিনিস অর্পণ করে, দেবতার আরতি করুন।
- আরতির আগে আপনার আরাধ্য দেবতার মন্ত্র জপ করতে ভুলবেন না।
- বিষ্ণু চালিশা পাঠ করে, জীবনে সুখ ও শান্তির জন্য প্রার্থনা করতে পারেন।
- এইভাবে দেবতার পুজো সম্পন্ন হলে প্রসাদ খান এবং খাওয়ান। শাস্ত্র মতে, প্রসাদে পুণ্য।
কার্তিক পূর্ণিমা ২০২৫ সময়সূচি
বৈদিক ক্যালেন্ডার অনুসারে, কার্তিক মাসের পূর্ণিমা তিথি পড়েছে নভেম্বর। রাত ১০:৩৬ মিনিটে পূর্ণিমা পাবে এবং ৫ নভেম্বর ছেড়ে যাবে। সন্ধ্যা ৬:৪৮ মিনিটে পুজোর মুহূর্ত শেষ।