Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইলভারতীয় পড়ুয়াদের জন্য জার্মানিতে স্কলারশিপের তালিকা

ভারতীয় পড়ুয়াদের জন্য জার্মানিতে স্কলারশিপের তালিকা

Check scholarship for indian students in Germany: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পশ্চিম ইউরোপের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের দেশ জার্মানি। এখানকার জীবনযাত্রার খরচ এবং শিক্ষার খরচ উভয় খুবই ভালো। বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় বিনামূল্যে উচ্চশিক্ষা অফার করা হয়। তাই আপনিও যদি জার্মানিতে পড়াশোনার স্বপ্ন দেখেন, এই প্রতিবেদন শুধু আপনার জন্য। 

জার্মানির সরকার পড়ুয়াদের জন্য যে যে স্কলারশিপ দেয়। Check scholarship for indian students in Germany

স্কলারশিপের নামকাদের জন্যকী কী সুবিধা পাওয়া যায়বিশেষ যোগ্যতা কী
DAAD (ডাদ) স্কলারশিপমাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ মাসিক ভাতা (৯৯২-১,৩০০ ইউরো), যাতায়াত খরচ ও স্বাস্থ্য বীমা দেওয়া হয়ভালো একাডেমিক স্কোর এবং অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
Erasmus+ (ইরাসমাস)এক্সচেঞ্জ প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ জীবনযাত্রার খরচ ও যাতায়াত অনুদান দেওয়া হয়ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তিবদ্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে তবেই পাবে 

বেসরকারি সংস্থা ও ফাউন্ডেশন যে যে স্কলারশিপ দেয়

স্কলারশিপের নামকারা পাবেনকী কী সুবিধাবিশেষ যোগ্যতা কী
Heinrich Böll (হাইনরিখ বোল)সব বিষয়ের মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ মাসিক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাভালো রেজাল্ট এবং সামাজিক/রাজনৈতিক সক্রিয়তা থাকতে হবে
Konrad-Adenauer (কনার্ড)মাস্টার্স ও পিএইচডি (বিশেষ করে উন্নয়নশীল দেশ) শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ মাসিক ভাতা (ন্যূনতম ৯৯২ ইউরো)বয়স ৩০ বছরের কম এবং নিজ দেশে ডিগ্রি সম্পন্ন করতে হবে
Friedrich Ebertসব দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ মাসিক ভাতা (প্রায় ৮১২ ইউরো + অন্যান্য)জার্মান ভাষার দক্ষতা এবং সামাজিক প্রতিশ্রুতি থাকতে হবে 
Rosa Luxemburgমাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ মাসিক ভাতা ও বীমাবামপন্থী বা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আগ্রহ থাকতে হবে

অন্যান্য আরও স্পেশ্যাল স্কলারশিপ 

অন্যান্য বিশেষ স্কলারশিপ (Specialized & Merit Scholarships)

স্কলারশিপের নামধরনসুবিধা কী কীকারা আবেদন করতে পারবে
Deutschlandstipendiumমেধাক্রম অনুযায়ী (Merit-based)মাসে ৩০০ ইউরো পাবেন যে কোনো দেশের অত্যন্ত মেধাবী ছাত্র-ছাত্রীরা পাবেন 
Humboldt Research Fellowshipগবেষণার জন্য (Postdoc)মাসিক ভাতা ও গবেষণা খরচ পাবেন উচ্চমানের পিএইচডি ডিগ্রিধারী গবেষকরা পাবেন
Mawista Scholarshipসন্তানসহ বিদেশ বিভূঁইয়ে অধ্যয়নরতদের জন্যমাসিক ভাতা পাবেন যারা পড়াশোনার পাশাপাশি বাচ্চার দেখাশোনা করছেন

MBA করার জন্য কী কী স্কলারশিপ। Check scholarship for indian students in Germany

প্রতিষ্ঠানের নাম (Business School)স্কলারশিপের ধরনআর্থিক সুবিধা কী কীপ্রধান যোগ্যতার মানদণ্ড
ESMT BerlinKofi Annan Fellowshipসম্পূর্ণ টিউশন ফি (৪৩,৫০০ ইউরো) এবং জীবনযাত্রার মাসিক খরচ দেওয়া হবেউন্নয়নশীল দেশের মেধাবী শিক্ষার্থী যারা জার্মানিতে এমবিএ করতে চায়, তারা পাবে। 
ESMT BerlinWomen in Business Scholarship৭,৫০০ ইউরো পর্যন্ত (আংশিক) খরচ দেওয়া হবেঅসামান্য পেশাদার সাফল্য অর্জনকারী নারী আবেদনকারী হতে হবে।
HHL LeipzigFuture Entrepreneur Scholarshipটিউশন ফি-তে আংশিক ছাড় খরচ দেওয়া হবেনিজস্ব স্টার্টআপ বা ব্যবসায়িক উদ্ভাবনী পরিকল্পনা আছে এমন শিক্ষার্থী হতে হবে।
HHL LeipzigWomen in Business Scholarshipটিউশন ফি-তে আংশিক ছাড় দেওয়া হবেনেতৃত্ব দেওয়ার ক্ষমতা সম্পন্ন নারী শিক্ষার্থী হতে হবে।
WHU Otto BeisheimMBA Scholarshipsআংশিক টিউশন ফি মওকুফ করা হবেভালো একাডেমিক রেজাল্ট এবং GMAT/GRE স্কোর করতে হবে। 
Frankfurt School of FinanceFS MBA Scholarshipsআংশিক ফি মওকুফ করা হবে উচ্চমানের পেশাদার কাজের অভিজ্ঞতা এবং নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।
Mannheim Business SchoolMBS Network Scholarshipআংশিক আর্থিক সহায়তা করা হবে প্রার্থীর কর্মদক্ষতা এবং নেটওয়ার্কিং করার যোগ্যতা থাকতে হবে।
IU International UniversityStudy Assistance১০% থেকে ৫০% পর্যন্ত ছাড় দেওয়া হবেভালো একাডেমিক রেকর্ড এবং অনলাইন বা অন-ক্যাম্পাস শিক্ষার আগ্রহ থাকতে হবে।
Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular