Thursday, June 4, 2026
Homeখবরফ্রি বিদ্যুতের সঙ্গে আয়ের সুযোগ দিচ্ছে কেন্দ্র, সোলার রুফটপ যোজনায় আবেদন শুরু

ফ্রি বিদ্যুতের সঙ্গে আয়ের সুযোগ দিচ্ছে কেন্দ্র, সোলার রুফটপ যোজনায় আবেদন শুরু

Check out What is the Solar Rooftop Yojana & Benefits: প্রধানমন্ত্রী সৌর ছাদ যোজনার মাধ্যমে ভারত সরকার সৌরশক্তির প্রচার চালাচ্ছে । এই যোজনার মাধ্যমে গ্রাহকরা নিজেদের বাড়িতেই বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করতে পারেন, যার দরুণ বিনামূল্যের বিদ্যুতের পাশাপাশি পেতে পারেন আয়ের সুযোগও। প্রচলিত গ্রিডের তুলনায় সৌরশক্তি বেশি নির্ভরযোগ্য এবং নিরবচ্ছিন্ন হওয়ায় গ্রাহকদের সুবিধা বাড়ে। পরিবেশও সুরক্ষিত থাকে। আপনাদের জানিয়ে রাখি, সরকার ২০৩০ সালের মধ্যে ভারতের রিনিউয়েবল জ্বালানির ক্ষমতা ৫০০ গিগাওয়াট-এ উন্নীত করার লক্ষ্য নিয়েছে।

সৌর রুফ টপ যোজনা থেকে কী কী সুবিধা পাবেন। Check out What is the Solar Rooftop Yojana & Benefits

বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি 

সৌর প্যানেল সূর্যের আলো ব্যবহার করে সারাদিন কাজ করে এবং সেই এনার্জি ব্যাটারিতে সংরক্ষণ করা যায়। ফলে গ্রাহকরা বিদ্যুৎ বিভ্রাট হলেও বিদ্যুৎ ব্যবহার করতে পারেন। বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে প্রায়ই বিদ্যুৎ চলে যায়, সেখানকার কৃষি, শিল্প এবং অন্যান্য কাজ সহজেই সম্ভব হয়। 

খরচ সাশ্রয়

গ্রাহকরা তাদের অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ রাজ্যের ডিসকম কোম্পানির কাছে বিক্রি করতে পারেন। সাধারণত সৌর প্যানেল প্রায় ২৫ বছর পর্যন্ত ভালোভাবে কাজ করে। তাই কেউ যদি ৫ বছরের মধ্যে খরচ তুলে ফেলতে পারেন, তাহলে পরবর্তী ২০ বছর তিনি বিনামূল্যে বিদ্যুৎ পাবেন।

  1. এবার ধরুন, আপনার মাসিক বিদ্যুৎ বিল ১,৫০০ টাকা। আপনি যদি ২ কিলোওয়াট সৌর সিস্টেম স্থাপন করেন, তাহলে বছরে প্রায় ২,৮৮০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন হবে, যা থেকে বছরে প্রায় ২০,০০০ টাকা সাশ্রয় হবে।
  2. আর ২ কিলোওয়াট সিস্টেমের মোট খরচ ১.৪৫ লক্ষ থেকে ১.৫০ লক্ষ টাকা। সরকারি  ভর্তুকি হিসেবে ৬০,০০০ টাকা বাদ দিলে মোট খরচ দাঁড়ায় ৮৫ হাজার থেকে ৯০ হাজার টাকা। প্রতি বছর ২০,০০০ টাকা সাশ্রয়ের ভিত্তিতে ৪ থেকে ৫ বছরের মধ্যেই বিনিয়োগ করা টাকার বেশিরভাগটাই উঠে যাবে। 

সৌর রুফ টপ যোজনায় ভর্তুকি (কেন্দ্রীয় সরকার)

সৌর সিস্টেমের ক্ষমতাভর্তুকির পরিমাণ
১ kW₹৩০,০০০
২ kW₹৬০,০০০
৩ kW থেকে ১০ kWসর্বোচ্চ ₹৭৮,০০০
Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular