Home পশ্চিমবঙ্গ তাপমাত্রা ২০র নিচে, বৃষ্টি আর হবে? জাঁকিয়ে শীত পড়বে কবে!

তাপমাত্রা ২০র নিচে, বৃষ্টি আর হবে? জাঁকিয়ে শীত পড়বে কবে!

Check Out the West Bengal Weather Update Now

Check Out the West Bengal Weather Update Now: শীতের আমেজ এসেছে। জাঁকিয়ে শীত পড়াটা শুধু বাকি। ইতিমধ্যেই তাপমাত্রা নেমে গিয়েছে ২০ ডিগ্রির নিচে। শহরে সেভাবে বোঝা না গেলেও গ্রামে গঞ্জে লুটোপুটি খাচ্ছে তাপমাত্রা। শহরে যদিও সকালে হালকা গরম অনুভূত হলেও রাতে ঠাণ্ডা। জোরে ফ্যান চালালে চাপা দিয়ে হচ্ছে গায়ে। তাহলে জাঁকিয়ে শীত পড়বে কবে?

বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলায়

দক্ষিণ বাংলাদেশে সৃষ্ট ঘূর্ণাবর্তও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি নামাতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি হবে না, তাপমাত্রা কমবেই। রাতে ও সকালে শীতের অনুভূতি হবে বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায়। শুক্র ও শনিবারের মধ্যে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রিতে নেমে যেতে পারে। হালকা শীতের আমেজে এখন পাহাড়ি টুরিস্টদের সোনায় সোহাগা। 

আবহাওয়ার খবরের হাইলাইটস। Check Out the West Bengal Weather Update Now

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে শীতের অনুভূতি একটু বাড়তে পারে। কলকাতার নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়ার হিসাব অনুযায়ী, এই ছবি আপডেট দেওয়া হল:

image 3
তাপমাত্রা ২০র নিচে, বৃষ্টি আর হবে? জাঁকিয়ে শীত পড়বে কবে! 2

আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

আসলে, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই দিনের তাপমাত্রা নামতে শুরু করেছে বাংলায়। বৃহস্পতিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মোটামোটি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পেতে পারেন। রাত থেকে শীত অনুভূত হবে। আর আগামী পাঁচদিন তাপমাত্রা এমন একই থাকবে। বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা কম বললেই চলে।

Exit mobile version