Home পশ্চিমবঙ্গ গরম পড়বে শীঘ্রই, পশ্চিমবঙ্গে আজকের আবহওয়ার খবর

গরম পড়বে শীঘ্রই, পশ্চিমবঙ্গে আজকের আবহওয়ার খবর

Check out the West Bengal Weather update

Check out the West Bengal Weather update: শীত সঙ্গে নিয়েই চলে গেল পৌষ মাস। মাঘে আর সেভাবে শীতের মুখ দেখতে পাবে না বঙ্গবাসী। অনেকেই প্রশ্ন ছুঁড়েছিলেন যে  এবার কি ফের জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে? শীতপ্রেমীদের সুখবর দিল না হাওয়া অফিস। 

গরমের হাতেখড়ি নিয়ে কী বলছে আলিপুর আবহাওয়া দফতর। Check out the West Bengal Weather update 

আলিপুরের একজন আবহাওয়া অফিসার জানিয়েছেন, ১৯ জানুয়ারি উত্তর-পশ্চিম ভারতে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার আবির্ভাব হতে পারে। পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে, এটি শুষ্ক এবং ঠান্ডা উত্তর-পশ্চিম বাতাসের প্রবাহকে দুর্বল করে দেবে ও গরমকে উস্কানি দেবে। তবে তাপমাত্রা খুব বেশি বৃদ্ধির আশংকা নেই।সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৬° এবং সর্বনিম্ন ১৬° পর্যন্ত ঘোরাফেরা করবে বলেই জানা যাচ্ছে। 

কলকাতার আবহাওয়ার খবর 

শুক্রবার সকাল থেকেই কলকাতা কুয়াশা ঘেরা ছিল। জানা যাচ্ছে, এক ধাক্কায় বেশ কিছুটা তাপমাত্রা বাড়তে চলেছে। রবিবার থেকে ধীরে ধীরে বদলাবে আবহাওয়া, আর সোমবারই এক ধাক্কায় ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। তাপমাত্রা পৌঁছতে পারে ১৫ ডিগ্রিতে। ফলে কলকাতায় উধাও হবে শীত।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা বেড়ে পৌঁছতে পারে ১২ থেকে ১৩ ডিগ্রিতে। শুক্রবার সকাল থেকেই এই জেলাগুলোতেও কুয়াশার দেখা মিলেছে। সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রার মোড় ঘুরবে এই জেলায় জেলায়। তবে আগামিকাল অর্থাৎ শনিবার উত্তুরে হাওয়ার দাপট বইবে বলেই জানা গিয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

আপাতত পাঁচদিনে তাপমাত্রার বিশেষ পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। দার্জিলিংয়ে ৪ থেকে ৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে তাপমাত্রা। দার্জিলিং বাদে উত্তরবঙ্গের অন্যান্য জেলার তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রির মধ্যে। 

এত বেশি ঠান্ডা পড়েছিল কেন 

দিনের বেলায় রোদের অভাব ও কুয়াশা সূর্যের আলোকে মাটিতে পৌঁছাতে দেয়নি। দীর্ঘ সময় সূর্য অলক্ষ্যে থাকায় দিনের বেলাতেও তাপমাত্রা অনেক কম ছিল। রাত বাড়লেই উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুকনো এবং ঠান্ডা হাওয়া হু হু করে ঠাণ্ডা বাড়িয়ে দিয়েছে। পশ্চিমি ঝঞ্ঝা দক্ষিণবঙ্গে সেভাবে প্রভাব ফেলতে না পারায় উত্তুরে হাওয়াও দাপট দেখতে পেরেছে। 

পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর

image 2
গরম পড়বে শীঘ্রই, পশ্চিমবঙ্গে আজকের আবহওয়ার খবর 2
Exit mobile version