Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গবছরের শুরুতেই পাল্টি খেল আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

বছরের শুরুতেই পাল্টি খেল আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

Check out the Weather Update in West Bengal​: নতুন বছর শুরু হতেই ঠান্ডার যে দাপট অনুভব করা গিয়েছিল গোটা বাংলা জুড়ে, দক্ষিণবঙ্গে সেই হাড়কাঁপানো শীতের অনুভূতি এখন একটু কমতে পারে- এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কী জানাচ্ছে হাওয়া অফিসCheck out the Weather Update in West Bengal​

আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, নতুন বছরের দ্বিতীয় দিন মানে আজ এবং কালকে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা একটু বাড়তে পারে। কিছু জায়গায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী তিন দিন রাজ্য জুড়ে এরকম আবহাওয়া থাকবে। অর্থাৎ শীতের একটা হালকা আমেজ থাকবে, তবে খুব বেশি ঠান্ডা আপাতত পড়বে না। কিন্তু সপ্তাহের শেষে আবারও আবহাওয়া বদলের একটা আভাস পাওয়া যাচ্ছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রা আবার কমতে পারে। বিশেষ করে মঙ্গলবার থেকে রাজ্যে আবারও শীতের প্রকোপ বাড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও, উত্তরবঙ্গের ছবিটা আলাদা। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে কনকনে ঠান্ডা বজায় থাকবে। বরং কিছু কিছু জায়গায় তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

অন্যদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়া, বীরভূম, বাঁকুড়া সহ অনেক জেলায় সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। তবে বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠলে কুয়াশা সরে যাবে।

image
বছরের শুরুতেই পাল্টি খেল আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস 2
Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular