Check out the PM Suraksha Bima Yojana benefits: আর্থিক সুরক্ষা প্রদানের জন্য প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (PMSBY) তুলনাহীন। বার্ষিক মাত্র ২০ টাকা দিয়ে আপনি ২ লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমার সুবিধা পেতে পারেন PMSBY স্কিমে। বীমা কেনার জন্য কোনও মেডিকেল পরীক্ষার প্রয়োজন নেই। এখানে আমরা আপনাকে এই বীমা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি।
২ লক্ষ টাকা সহায়তা দেওয়া হবে
- PMSBYর অধীনে স্থায়ীভাবে সম্পূর্ণ অক্ষমতা, যেমন উভয় চোখ, উভয় হাত, অথবা উভয় পা হারানোর জন্য ২ লক্ষ টাকা প্রদান করা হবে।
- স্থায়ীভাবে আংশিক অক্ষমতা, যেমন একটি চোখ, একটি হাত, অথবা একটি পা হারানোর জন্য ১ লক্ষ টাকা প্রদান করা হবে।
অটো ডেবিট সুবিধা
PMSBY থেকে উপকৃত হতে হলে, একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও আপনি শুধুমাত্র একটি ব্যাংক থেকেই PMSBY স্কিমে নাম নথিভুক্ত করতে পারবেন। মনে রাখবেন, বীমা কভারের সময়কাল এক বছর, ১ জুন থেকে ৩১ মে পর্যন্ত। প্রতি বছর ৩১ মে অটো-ডেবিটের মাধ্যমে আপনার ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০ টাকা প্রিমিয়াম কেটে নেওয়া হবে। অর্থাৎ মাসিক ২ টাকারও কম খরচ।
কারা এই সুবিধা পেতে পারেন?
- আবেদনকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
- শুধুমাত্র ৭০ বছরের কম বয়সীরা এই বীমা সুবিধা নিতে পারেন।
- ভারতীয় ব্যাংক অ্যাকাউন্ট থাকা অনাবাসী ভারতীয়রাও এই প্রকল্পের জন্য যোগ্য।
- অবশ্যই অংশগ্রহণকারী ব্যাংক বা ডাকঘরে একটি সক্রিয় ব্যক্তিগত বা জয়েন্ট সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে।
কীভাবে আবেদন করবেন?
নিকটবর্তী কোনও ব্যাংকে গেলে ব্যাংক আপনাকে একটি প্ল্যান ফর্ম দেবে। আপনার কাছে প্রয়োজনীয় কাগজপত্রও চাওয়া হবে। আপনাকে সাবধানে ফর্মটি পূরণকরে কাগজপত্রের সাথে জমা দিতে হবে।
