Home খবর ফ্রেশারদের জন্য জিও ইন্টার্নশিপ, আবেদন করবেন কীভাবে

ফ্রেশারদের জন্য জিও ইন্টার্নশিপ, আবেদন করবেন কীভাবে

Apply now for the Jio Internship 2026 for Freshers
Apply now for the Jio Internship 2026 for Freshers

Apply now for the Jio Internship 2026 for Freshers: ভালো একাডেমিক রেকর্ড রয়েছে! বিশ্লেষণাত্মক মানসিকতা আপনার! যোগাযোগ দক্ষতা প্রচুর! তাহলে জিও আপনাকেই খুঁজছে। জিও ইন্টার্নশিপ করতে হলে আবেদন করুন শীঘ্রই। একদম কোনও কাজের অভিজ্ঞতা ছাড়াই সুযোগ পাবেন এই ইন্টার্নশিপে। 

জিও ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন কারা 

  • ডিজিটাল অ্যানালিটিক্স টুলস (যেমন, সাইটক্যাটালিস্ট, গুগল অ্যানালিটিক্স) সম্পর্কে জ্ঞান থাকলে ভালো। 
  • ফিউচারিস্টিক মডেলিং, ক্লাস্টারিং, সেগমেন্টেশন জানতে হবে। 
  • পাইথন বা R-তে দক্ষ হতে হবে এবং মেশিন লার্নিং সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে।
  • SQL এবং বিগ ডেটা কোয়েরি টুল ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে।
  • Hadoop, Hive, Pig, Cassandra, Storm এর মতো বড় ডেটা প্ল্যাটফর্মগুলি জানতে হবে। 
  • অডিয়ো এবং ভিডিয়ো ডেটা পরিচালনার অভিজ্ঞতা যেমন ASR, TTS, STT প্রযুক্তির জ্ঞান থাকলে ভালো। 
  • LLM এবং GenAI টুল জানতে হবে। 

জিও ইন্টার্নশিপ করলে কী কী সুবিধা 

  1. বিশ্বমানের পরিকাঠামো: জিওর 5G ল্যাব, সুপার কম্পিউটারে কাজ করার সুযোগ পাবেন। 
  2. সার্টিফিকেট: জিও + পার্টনার সার্টিফিকেট পেতে পারবেন। 
  3. নেটওয়ার্কিং: টিসিএস/ফ্লিপকার্টের রিলায়েন্স নেতাদের সঙ্গে ও প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে কাজ করতে পারবেন। 
  4. বেতন: নির্দিষ্ট বেতন পান ইন্টার্নরা। ৯০% ইন্টার্নশিপের পরে বেতন ২ গুণ বৃদ্ধি পেতে পারে। 

জিও ইন্টার্নশিপের জন্য আবেদন করবেন কীভাবে|Apply now for the Jio Internship 2026 for Freshers

আপনি আগ্রহী প্রার্থী হলে ২০২৬ সালেই ফ্রেশারদের জন্য জিও ইন্টার্নশিপের জন্য আবেদন করুন। তার আগে, যোগ্যতা, লোকেশন সবটা জেনে নিন। তারপর এখানে আবেদন করুন (https://jobs.lever.co/jiostar/7fb2ab7c-a729-4a59-b093-65e885810c52)। 

Exit mobile version