Home খবর দেশ রেলের বড় খবর! ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বাতিল বহু দূরপাল্লার এক্সপ্রেস

রেলের বড় খবর! ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বাতিল বহু দূরপাল্লার এক্সপ্রেস

Check out the North India Train Cancellation News
Check out the North India Train Cancellation News

Check out the North India Train Cancellation News​: প্রতি বছর শীতকাল শুরু হওয়ার সাথে সাথে উত্তর ভারতে কুয়াশা দেখা যায় এবং স্বভাবতই তার প্রভাব পড়ে রেলওয়ের যাত্রায়। ঘন কুয়াশার কারণে ট্রেনের গতি কমে যায়, সিগন্যাল দেখতে অসুবিধা হয় এবং অনেক দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন ঘণ্টার পর ঘণ্টা দেরিতে চলে। এই কারণে, রেলওয়ে কর্তৃপক্ষ আগে থেকেই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেশ কিছু ট্রেন সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে, রেল নেটওয়ার্কে অপ্রয়োজনীয় ভিড় কমাতে এবং ট্রেনের বিলম্ব এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পূর্ব মধ্য রেলওয়ের (East-Central Railway) প্রকাশিত তালিকা থেকে এটি জানা যায় যে ১ ডিসেম্বর, ২০২৫ থেকে ৩ মার্চ, ২০২৬ পর্যন্ত বিভিন্ন তারিখে বাতিল হওয়া ৪৮টি ট্রেনের তালিকা দেওয়া হয়েছে।

কেন বাতিল করা হল ট্রেন?

শীতকালে ঘন কুয়াশার কারণে ট্রেন বাতিল করা হয়েছে, কারণ কুয়াশার জন্য ট্রেন চালকদের রেলপথ দেখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ট্রেনের গতি কমানো এবং সময়সূচিতে পরিবর্তন আনা আবশ্যক হয়ে পরে। এর প্রধান কারণ হল যাত্রীদের নিরাপত্তা, কেননা কম দৃশ্যমানতার কারণে সামান্য ভুলও বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে।

এই কারণে, রেলওয়ে কর্তৃপক্ষ প্রতি বছর শীতকালে কিছু দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ রাখে, যাতে রেল নেটওয়ার্কের উপর চাপ কমানো যায় এবং অন্যান্য ট্রেনগুলিকে নিরাপদে চলাচলের সুযোগ দেওয়া যায়। এই বছরও একই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার জন্য কিছু ট্রেন সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে- দেখে নিন তালিকা (Check out the North India Train Cancellation News)

এখানে কয়েকটি বাতিল ট্রেনের নাম উল্লেখ করা হল-

  • ট্রেন নম্বর ১৫৬১৯ গয়া-কামাখ্যা এক্সপ্রেস- ২ ডিসেম্বর থেকে ২৪ ফেব্রুয়ারী ২০২৬ পর্যন্ত বাতিল করা হয়েছে।
  • ট্রেন নম্বর ১৫৬২১ কামাখ্যা – আনন্দ বিহার এক্সপ্রেস- ৪ ডিসেম্বর থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল করা হয়েছে।
  • ট্রেন নম্বর ১৫৬২২ আনন্দ বিহার – কামাখ্যা এক্সপ্রেস- ৫ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল করা হয়েছে।
  • ট্রেন নম্বর ২২১৯৮ বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি – কলকাতা এক্সপ্রেস- ৫ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল করা হয়েছে।
  • ট্রেন নম্বর ২২১৯৭ কলকাতা – বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি এক্সপ্রেস- ৭ ডিসেম্বর থেকে ১ মার্চ ২০২৬ পর্যন্ত বাতিল করা হয়েছে।
  • ট্রেন নম্বর ১২৩২৭ হাওড়া-দেরাদুন উপাসনা এক্সপ্রেস- ২ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল করা হয়েছে।
  • ট্রেন নং ১২৩২৮ দেরাদুন – হাওড়া উপাসনা এক্সপ্রেস- ৩ ডিসেম্বর – ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল করা হয়েছে।
  • ট্রেন নম্বর ১৪০০৩ মালদা টাউন – নয়াদিল্লি এক্সপ্রেস- ৬ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল করা হয়েছে।
  • ট্রেন নম্বর ১৪০০৪ নয়াদিল্লি – মালদা টাউন এক্সপ্রেস- ৪ ডিসেম্বর থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল করা হয়েছে।
  • ট্রেন নম্বর ১৪৫২৩ বারাউনি – আম্বালা হরিহর এক্সপ্রেস- ৪ ডিসেম্বর থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল করা হয়েছে।
  • ট্রেন নম্বর ১৪৫২৪ আম্বালা – বারাউনি হরিহর এক্সপ্রেস- ২ ডিসেম্বর থেকে ২৪ ফেব্রুয়ারী ২০২৬ পর্যন্ত বাতিল করা হয়েছে।
  • ট্রেন নম্বর ১৪১১২ প্রয়াগরাজ জংশন – মুজাফফরপুর এক্সপ্রেস- ১ ডিসেম্বর থেকে ২৫ ফেব্রুয়ারী ২০২৬ পর্যন্ত বাতিল করা হয়েছে।
  • ট্রেন নম্বর ১৪১১১ মুজাফফরপুর – প্রয়াগরাজ জংশন এক্সপ্রেস- ১ ডিসেম্বর থেকে ২৫ ফেব্রুয়ারী ২০২৬ পর্যন্ত বাতিল করা হয়েছে।
Exit mobile version