Thursday, June 4, 2026
Homeব্যবসাএক প্রিমিয়ামই যথেষ্ট, Whole Life Insurance Plan আনল LIC

এক প্রিমিয়ামই যথেষ্ট, Whole Life Insurance Plan আনল LIC

Check out the LIC Jeevan Utsav Plan Details​: গ্রাহকদের আস্থা জোরদার করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এককালীন প্রিমিয়ামে আজীবন সিকিউরিটি কভার এবং পুরনো পলিসিগুলিকে পুনরুজ্জীবিত করার সুযোগ সহ  বীমা খাতে গেম চেঞ্জার পলিসি আনল LIC। নাম জীবন উৎসব সিঙ্গেল প্রিমিয়াম। ১২ জানুয়ারী, ২০২৬ থেকে গ্রাহকদের জন্য উপলব্ধ এই স্কিম। 

এলআইসি জীবন উৎসব পরিকল্পনার সুবিধা। Check out the LIC Jeevan Utsav Plan Details

  1. আজীবন আর্থিক নিরাপত্তা: প্রিমিয়াম পরিশোধের মেয়াদের ৩-৬ বছর পর থেকে শুরু করে বীমাকৃত রাশির ১০% বার্ষিক পরিশোধের নিশ্চয়তা।
  2. সীমিত প্রিমিয়াম পরিশোধের মেয়াদ: ৫-১৬ বছর পর্যন্ত প্রিমিয়াম পরিশোধের মেয়াদে নিশ্চিত অতিরিক্ত প্রিমিয়াম পাবেন।
  3. প্রিমিয়ামের টাকা একবারে জমা: পলিসিধারককে একবারে সম্পূর্ণ প্রিমিয়াম পরিমাণ পরিশোধ করতে হবে এবং এর বিনিময়ে তারা দীর্ঘ সময় ধরে এককালীন সুবিধা পাবেন। 
  4. গ্যারান্টিযুক্ত রিটার্ন: এর টাকা শেয়ার বাজারের ওঠানামার দ্বারা প্রভাবিত হবে না। আপনার টাকা নিরাপদ এবং আপনার রিটার্ন নিশ্চিত।
  5. অতিরিক্ত সুবিধা: যোগ্যতার শর্ত সাপেক্ষে অতিরিক্ত প্রিমিয়াম প্রদান করে দুটি অপশনাল রাইডার দেওয়া হবে। দুর্ঘটনাজনিত মৃত্যু এবং অক্ষমতা বেনিফিট রাইডার এবং LIC-এর নতুন মেয়াদী বীমা রাইডার বেছে নেওয়ার সুযোগ পাবেন।

আপনি কীভাবে এই প্ল্যান কিনতে পারবেন 

SEBI প্রবিধান, ২০১৫ এর ৩০ নং রেগুলেশনের অধীনে একটি ফাইলিংয়ে LIC জানিয়েছে যে এই নতুন প্ল্যান ভারত জুড়ে কেনা যাবে। গ্রাহকদের জন্য কোম্পানিটি আরও স্পষ্ট করে জানিয়েছে যে এই পণ্য সম্পর্কিত প্রাসঙ্গিক তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ করা রয়েছে। আপনি এই প্ল্যান কিনতে চাইলে নিকটবর্তী LIC অফিস ভিজিট করুন। পাশাপাশি www.licindia.in এর মাধ্যমে সরাসরি অনলাইনেও কেনা যাবে। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular