Check out the CBSE New Rules: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) তাদের অ্যাফিলিয়েশন বিধিতে একটি বড় পরিবর্তন এনেছে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ১৯ জানুয়ারি, ২০২৬ তারিখে অফিসিয়াল ওয়েবসাইট https://www.cbse.gov.in/ এ প্রকাশ করা হয়েছে। এখন থেকে স্কুলগুলোকে শিক্ষার্থীদের কাউন্সেলিং দিতে হবে এবং যোগ্য কাউন্সিলর নিয়োগ করতে হবে। ২৬ নভেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত অ্যাফিলিয়েশন কমিটির সভায় এই প্রস্তাব করা হয়েছিল এবং বোর্ড ২৪ ডিসেম্বর ২০২৫-এ এটিকে অনুমোদন দেয়।
কাউন্সেলর হওয়ার যোগ্যতা
নতুন বিধি অনুযায়ী, প্রতিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষার্থীদের কাউন্সেলিং দেওয়ার জন্য একজন সোশিও-ইমোশনাল কাউন্সিলর ও একজন ক্যারিয়ার কাউন্সিলর নিয়োগ করতে হবে। সমস্ত সিবিএসই-অনুমোদিত স্কুলকে প্রতি ৫০০ জন শিক্ষার্থীর জন্য একজন কাউন্সেলিং ও ওয়েলনেস টিচার নিয়োগ করতে হবে।
প্রয়োজনীয় যোগ্যতা হল সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট,সোশ্যাল ওয়ার্ক, মেন্টাল হেলথ বা কাউন্সেলিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট এবং স্কুল কাউন্সেলিং, চাইল্ড গাইডেন্স বা কাউন্সেলিংয়ে ডিপ্লোমা।
ক্যারিয়ার কাউন্সেলরদের জন্য নিয়ম– Check out the CBSE New Rules
সিবিএসই-এর প্রতিটি স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণির ৫০০ জন শিক্ষার্থীর জন্য ক্যারিয়ার কাউন্সিলর নিয়োগ করা হবে। তাদের হিউম্যানিটিস/ সায়েন্স/ সোশাল সায়েন্সেস/ ম্যানেজমেন্ট/ এডুকেশন/ টেকনোলজি-তে ব্যাচেলর বা মাস্টার ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ক্যারিয়ার অ্যাসেসমেন্ট/ ইন্টারপ্রিটেশন/ হায়ার এডুকেশন (ভারত+বিশ্ব)/ রিসার্চ স্কিল/ স্টুডেন্ট অথবা প্যারেন্ট ক্যারিয়ার কাউন্সেলিং/ ইন্ডাস্ট্রির যোগ্যতাও থাকতে হবে।
এই নিয়মগুলোও জেনে রাখা দরকার
নিয়োগের পরে, কাউন্সেলরকে সিবিএসই-এর ৫০ ঘণ্টার ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামে অংশ নিতে হবে। যেখানে ক্যারিয়ার কাউন্সিলিংয়ের ব্যবস্থা নেই, সেখানে প্রতিটি স্কুল একজন প্রশিক্ষিত শিক্ষককে মনোনীত করতে পারবে। এই শিক্ষককে দুই শিক্ষাবর্ষের মধ্যে সিবিএসই (CBSE) দ্বারা নির্ধারিত যোগ্যতা অর্জন করতে হবে।
আগে নিয়ম কী ছিল?
আগে প্রতিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল, ক্যারিয়ার এবং ওয়েলনেস শিক্ষকের দায়িত্ব পালনের জন্য একজন ব্যক্তিকে ফুল টাইম ভিত্তিতে নিযুক্ত করত। কাউন্সেলর এবং ওয়েলনেস শিক্ষক হিসেবে নিযুক্ত ব্যক্তির যোগ্যতা ছিল সাইকোলজিতে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট/চাইল্ড ডেভেলপমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট/ গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট-এর সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স ফর কাউন্সিলিং-এ ডিপ্লোমা থাকতে হত। এছাড়া, যে স্কুলগুলোতে একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৩০০-এর কম শিক্ষার্থী থাকত, তাদের পার্ট টাইম ভিত্তিতে কাউন্সেলর ও ওয়েলনেস শিক্ষক রাখার অনুমতি ছিল। কিন্তু এখন আর তা হবে না।