Check out now the 8th Pay Commission update: অষ্টম বেতন কমিশন কার্যকর হতে চলেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী, প্রতিরক্ষা কর্মী, রেল কর্মচারী, কেন্দ্রীয় প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি মালিকানাধীন কোম্পানির (PSU) কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন শীঘ্রই। অর্থাৎ, হিসাব অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় ৫০.১৪ লক্ষ, আর প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগীর ডান চোখ নাচতে চলেছে।
প্রতি ১০ বছর অন্তর কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন কার্যকর করে। সপ্তম বেতন কমিশন ২০১৬ সাল থেকে কার্যকর হয়েছিল, তাই অষ্টম বেতন কমিশন ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়ার আশা করা যায়। আর একদম অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ৩৫% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের। চলুন আরও বিস্তারিত জেনে নিই (Check out now the 8th Pay Commission update)।
অষ্টম বেতন কমিশন কার্যকর হলে বেতন কত টাকা বাড়বে?
ষষ্ঠ বেতন কমিশনের পর, কেন্দ্রীয় কর্মীদের গড় বেতন প্রায় ৪০% বৃদ্ধি পেয়েছে। সপ্তম বেতন কমিশনের অধীনে, ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ অনুযায়ী বৃদ্ধি ছিল প্রায় ২৩-২৫%। তাই অনুমান অনুসারে, অষ্টম বেতন কমিশনের অধীনে বেতন ২০% থেকে ৩৫% এর মধ্যে বৃদ্ধি পেতে পারে।
বদলাবে পেনশনের নিয়ম, অষ্টম বেতন কমিশনে ১৫টি বড় পরিবর্তনের দাবি
অষ্টম বেতন কমিশন কার্যকর হলে বেতনের সঙ্গে কত টাকা ভাতা বাড়বে?
বর্তমানে, ডিএ মূল বেতনের ৫৮%। ডিএ পুনর্নির্ধারণ করা হলে, সামগ্রিক বেতন – মূল বেতনের সঙ্গে ডিএ এবং এইচআরএ বাড়তে পারে।
মনে রাখবেন, যদি সংশোধিত মূল বেতন ২০২৮ সালের জানুয়ারি থেকে দেওয়া শুরু হয়, তবুও বেতন বৃদ্ধি অষ্টম বেতন কমিশনের কার্যকর তারিখ থেকে, অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ থেকেই গণনা করা হবে। যদি লেভেল ১ কর্মচারীর মূল বেতন ১০,০০০ টাকা বাড়ে, তাহলে ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ২.৪ লক্ষ টাকা বকেয়া প্রদান করা হবে।
১ জানুয়ারি থেকেই পরিশোধ করা হবে অষ্টম বেতন কমিশনের বকেয়া! কী জানা গেল
অষ্টম বেতন কমিশন কবে নাগাদ কার্যকর হবে?
৩ নভেম্বর, অষ্টম বেতন কমিশন নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আর সাধারণ নিয়ম অনুসারে, প্রতিবেদন জমা দেওয়ার পরে, সরকার সাধারণত সুপারিশগুলি পরীক্ষা করে একটি বিজ্ঞপ্তি জারি করতে আরও ৩-৬ মাস সময় নেয়। অর্থাৎ ৮ম বেতন কমিশন ২০২৭ সালের শেষের দিকে বা ২০২৮ সালের শুরুতে কার্যকর হতে পারে। ২০২৬ সালের শুরুতে হচ্ছে না। এখনও কোনও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি। এই কমিশন কার্যকর হলে সাধারণ বেতনের সঙ্গে মহার্ঘ্য ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), পেনশন এবং অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন কেন্দ্রীয় কর্মচারীরা।
