Thursday, June 4, 2026
Homeখবরদেশরেলের বড় আপডেট, এখন UTSর বদলে RailOne অ্যাপে মিলবে মান্থলি পাস!

রেলের বড় আপডেট, এখন UTSর বদলে RailOne অ্যাপে মিলবে মান্থলি পাস!

Check out How to Buy via the RailOne App: আমরা সবাই সাধারণত ট্রেনের টিকিট কাটার জন্য ইউটিএস অ্যাপ (UTS Ticket Booking App) ব্যবহার করে থাকি। কিন্তু আজকাল, ইউটিএস অ্যাপটি চালু করলেই ফোনের স্ক্রিনে একটা পপ-আপ দেখা যাচ্ছে। সেখানে পরিষ্কারভাবে লেখা আছে, “ডাউনলোড দা RailOne অ্যাপ।” কারণ এখন থেকে ইউটিএস মোবাইল অ্যাপের মাধ্যমে আর মাসিক পাস অথবা সিজন টিকিট পাওয়া যাবে না। হ্যাঁ, ভারতীয় রেলওয়ে এই ইউটিএস অ্যাপ থেকে রিজার্ভেশন করা টিকিট কাটার অপশনটি বন্ধ করে দিয়েছে। এখন এই অ্যাপের মাধ্যমে শুধুমাত্র রিজার্ভেশন ছাড়া এবং প্ল্যাটফর্ম টিকিট কেনা যাবে।

RailOne অ্যাপে সব সুবিধা এক জায়গায়

ভারতীয় রেলওয়ে পরিষ্কারভাবে জানিয়েছে যে লোকাল ট্রেনের সিজন টিকিট বা মান্থলি পাস এখন থেকে তাদের নতুন অ্যাপ্লিকেশন RailOne অ্যাপের মাধ্যমে কিনতে হবে। RailOne হল একটি নতুন রেলওয়ে অ্যাপ, যা রেলের সমস্ত সার্ভিস অ্যাপ গুলোকে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। বর্তমানে, এই অ্যাপটি Android এবং iOS দুটোতেই পাওয়া যাচ্ছে। এখানে মান্থলি পাস বুকিং থেকে শুরু করে সংরক্ষিত (Reserved) বা অসংরক্ষিত (Unreserved) টিকিট বুক করা, খাবার অর্ডার দেওয়া, টিকিট বাতিল এবং PNR স্ট্যাটাস দেখা পর্যন্ত সমস্ত সুবিধা আছে।

RailOne অ্যাপ ব্যবহার করে কীভাবে মান্থলি টিকিট কিনবেন? (Check out How to Buy via the RailOne App)

নতুন RailOne অ্যাপ ব্যবহার করে মাসের টিকিট বা সিজন টিকিট কাটার জন্য, প্রথমে Play Store বা App Store থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তারপর নিচের নিয়মগুলো অনুসরণ করতে হবে-

অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে হোমপেজটি খুলুন।

সেখানে আপনি লগইন বা রেজিস্টার করার অপশন দেখতে পাবেন।

যদি আপনি আগে ইউটিএস অথবা IRCTC অ্যাপে রেজিস্টার করে থাকেন, তাহলে লগইন করার জন্য সেই ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করুন।

তবে, নতুন ব্যবহারকারীদের মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে।

এমনকি যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, তাহলে “ফরগট পাসওয়ার্ড” অপশনে ক্লিক করতে পারেন।

অপশনটি খুলে রেজিস্টার করা মোবাইল নম্বরে আসা OTP ব্যবহার করে একটা নতুন পাসওয়ার্ড তৈরি করুন।

তারপর, সঠিকভাবে রেজিস্টার করার পর, ব্যবহারকারীরা হোমপেজে “মাই বুকিং” এর নিচে সিজন পাস বা টিকিট দেখতে পারবেন।

এরপর, স্টেশনের বাইরে গিয়ে হোমপেজে “আনরিজার্ভড” অপশনে ক্লিক করে এবং UPI, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে একটি রিজার্ভেশন ছাড়া লোকাল ট্রেনের টিকিট বুক করুন অথবা মান্থলি টিকিট কিনুন।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular