Home লাইফস্টাইল ইলেকট্রিক অফিসে না গিয়েই CESC বিলে নাম বদলানোর নিয়ম

ইলেকট্রিক অফিসে না গিয়েই CESC বিলে নাম বদলানোর নিয়ম

CESC Bill Name Change Without Visiting the Office
CESC Bill Name Change Without Visiting the Office

CESC Bill Name Change Without Visiting the Office: CESC বিলে নাম পরিবর্তন করা জরুরি হয়ে পড়েছে! অফিসে গিয়ে লাইন দেওয়ার সময় নেই! এখন কী করবেন বুঝে উঠতে পারছেন না! তাহলে এই প্রতিবেদন আপনার জন্যই। 

কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, কলকাতা এবং সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে। মাসে বিলও দিতে হয়। সেই বিলের যে রশিদ আসে, তা থাকে বাড়ির মালিকের নামে। এবার বাড়ির মালিক যদি কোনোভাবে পরিবর্তন হয়, তাহলে সেই নাম বদলে দেওয়া হয়। কিন্তু এর জন্য অনেক সময়ই অফিসে ছুটতে হয়। কিন্তু এখন আর তা করতে হবে না। 

অফিসে গিয়ে CESC বিদুৎ বিলের নাম কীভাবে পরিবর্তন করবেন?

বিলে রেজিস্টার্ড নাম পরিবর্তন করতে বাড়ির নিকটতম CESC অফিসে গিয়ে, উল্লিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন।

  • অফিস থেকে নাম পরিবর্তনের জন্য ফর্ম তুলুন। 
  • প্রয়োজনীয় বিবরণ সহ ফর্মটি পূরণ করুন। 
  • মালিকানার প্রমাণ বা আইনি নাম পরিবর্তনের মতো প্রয়োজনীয় নথি সহ  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফর্ম জমা দিন।
  • এরপর অফিস থেকে যাচাইকরণ করে নতুন নাম বিলে বসানো হবে। 

অনলাইনে CESC বিদুৎ বিলের নাম কীভাবে পরিবর্তন করবেন? CESC Bill Name Change Without Visiting the Office

www.cesc.co.in/olnt-এ অফিসিয়াল অনলাইন নাম পরিবর্তন সাইটে যান।

অনলাইন নাম বদলের জন্য অনলাইন আবেদন ফর্মটি পূরণ করুন। আপনার কনজিউমার আইডি, ইমেল, মোবাইল নম্বর এবং আধার বা ভোটার আইডি, পাসপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় বিবরণ দিন।তারপর, আপনাকে কী করতে হবে, তা ওই সাইটেই যথারীতি জানিয়ে দেওয়া হবে। 

CESC বিলে নাম পরিবর্তনের জন্য এই অফিশিয়াল ওয়েবসাইটটি শিরোধার্য – ক্লিক করুন

Exit mobile version