Cabinet Minister Of Gujarat Reshuffle Ministers: ২৬ জন মন্ত্রীকে নিয়ে শুক্রবার গুজরাটে বিজেপি নেতৃত্বাধীন সরকার নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছে। এই মন্ত্রিসভায় ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা জাডেজা অন্তর্ভুক্ত হয়েছেন। অন্যদিকে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
মন্ত্রিসভার রদবদল ও কারণ (Cabinet Minister Of Gujarat Reshuffle Ministers)
মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের (Bhupendra Patel) নেতৃত্বাধীন সরকারে এটিই প্রথম বড় রদবদল, যা শুক্রবার ঘোষণা করা হয়েছে। এই রদবদলের সিদ্ধান্তটি নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বাদে পুরো গুজরাট মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দেওয়ার ঠিক একদিন পর।
একটি সংবাদমাধ্যমের এক প্রতিবেদন মারফত জানা গিয়েছে, আসন্ন স্থানীয় নির্বাচন এবং ২০২৭ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের পূর্বে একটি ‘কৌশলগত পুনর্গঠন’-এর উদ্দেশ্যে পূর্ববর্তী মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগ করতে বলা হয়েছিল, যাতে মুখ্যমন্ত্রী প্যাটেল এবং বিজেপি নেতৃত্ব অবাধে সিদ্ধান্ত নিতে পারেন।
তবে, শুক্রবারের ঘোষণার আগে আরেকটি সংবাদ সূত্র থেকে জানা গিয়েছিল, আগের মন্ত্রিসভার ১৬ জন মন্ত্রীর মধ্যে কয়েকজনের পদত্যাগপত্র গৃহীত হয়নি, যা ইঙ্গিত দেয় যে তাঁদের মধ্যে কেউ কেউ হয়ত আবার মন্ত্রিসভায় ফিরতে পারেন।
আগের মন্ত্রিসভা থেকে যাঁরা ফিরলেন
আগের মন্ত্রিসভার সদস্য ঋষিকেশ প্যাটেল (Rushikesh Patel), প্রফুল পানসেরিয়া (Praful Panseriya), কানুভাই দেশাই (Kanubhai Desai) এবং কুনওয়ারজি বাভালিয়া (Kunwarji Bavaliya) শুক্রবারের নতুন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়াও, পূর্ববর্তী মন্ত্রিসভার পরষোত্তম সোলাঙ্কিকেও বহাল রাখা হয়েছে।
আগে প্যাটেল উচ্চ শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে ছিলেন এবং পানসেরিয়া শিক্ষা প্রতিমন্ত্রীর (MoS) দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, দেশাই শক্তি এবং সোলাঙ্কি মৎস্য ও পশুপালন দপ্তরের দায়েিত্বে ছিলেন। বাভালিয়া জলসম্পদ মন্ত্রী (Water Resources Minister) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, শুক্রবারের এই রদবদলটি ২০২১ সালের ১১ই সেপ্টেম্বরের পরে গুজরাটের সবচেয়ে বড় রদবদল। জানা যায় যে সেই সময়ে, প্রয়াত মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং তাঁর পুরো মন্ত্রিসভা বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশে পদত্যাগ করেছিলেন।
শপথ গ্রহণ অনুষ্ঠান
সূত্র মারফত জানা গিয়েছে যে, মুখ্যমন্ত্রী প্যাটেল শুক্রবার সকাল প্রায় ১১:৪৫ মিনিটে গান্ধীনগরের মহাত্মা মন্দির কনভেনশন সেন্টারে (Mahatma Mandir Convention Centre) শপথ গ্রহণ অনুষ্ঠানটি আয়োজনের জন্য রাজ্যপাল আচার্য দেবব্রতের (Acharya Devvrat) কাছে অনুমতি চেয়েছিলেন, কিন্তু অনুষ্ঠানটি সামান্য দেরিতে শুরু হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুক্রবার দুপুর বারোটার কিছু সময় পর অনুষ্ঠিত হয়েছিল বলে খবর। এই অনুষ্ঠানে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা উপস্থিত ছিলেন।
গুজরাট মন্ত্রিসভার মন্ত্রীদের নামের তালিকা
- ভূপেন্দ্র রজনীকান্ত প্যাটেল
- ত্রিকম বিজল ছাঙ্গা
- স্বরূপজি সর্দারজি ঠাকুর
- প্রবেনকুমার মালি
- রুশিকেশ গণেশভাই প্যাটেল
- পিসি বারান্দা
- দর্শনা এম ভাগেলা
- কান্তরাতালাল শিবালাল অমৃতিয়া
- কুনওয়ারজীভাই মোহনভাই বাওয়ালিয়া
- রিভাবা রবীন্দ্রসিংহ জাদেজা
- অর্জুনভাই দেবভাই মোধওয়াদিয়া
- ডঃ প্রদ্যুম্ন বাজা
- কৌশিক কান্তিভাই ভেকারিয়া
- পরশোত্তমভাই ও. সোলাঙ্কি
- জিতেন্দ্রভাই সভজিভাই ভাঘানি
- রমনভাই ভিখাভাই সোলাঙ্কি
- কমলেশভাই রমেশভাই প্যাটেল
- সঞ্জয়সিংহ রাজয়সিংহ মাহিদা
- রমেশভাই ভুরাভাই কাটারা
- মনীষা রাজীবভাই ভাকিল
- ঈশ্বরসিংহ ঠাকুরভাই প্যাটেল
- প্রফুল পানসেরিয়া
- হর্ষ সাংভি
- ডঃ জয়রামভাই চেমাভাই গামিত
- নরেশভাই মাগনভাই প্যাটেল
- কানুভাই মোহনলাল দেশাই