Boro ma naihati temple timings and how to reach: সাড়ে চার ফুট উঁচু দেবীর বিগ্রহের দিকে চোখ গেলে অবাক হয়ে দেখতে হয়। মৃন্ময়ীর এত রূপ! রাজস্থান থেকে আনা শক্ত পাথরে মূর্তিটি যেন জীবন্ত। ১২ কেজি সোনা এবং ২০০ কেজি রূপার অলঙ্কারে সজ্জিতা দেবীর মহিমা এখন বিশ্ববিখ্যাত।
নৈহাটির বড় মায়ের পুজো শুরু হয় কীভাবে?
গত ১০০ বছর ধরে চলে আসছে নৈহাটি বড় মায়ের পুজো। আগে নৈহাটির মানুষ দেবী রক্ষা কালীর একটি ছোট মূর্তির পুজো করত। কিন্তু এক রাতে, নবদ্বীপের রাশ দেখে নৈহাটিতে ফিরে আসার পর, স্থানীয় বাসিন্দা ভবেশ চক্রবর্তী একটি স্বপ্ন দেখেন।
তাঁর স্বপ্নে দেবী কালী বিশাল রূপে পূজিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরপরেই মায়ের ২২ ফুট উঁচু বিগ্রহের পুজো শুরু হয়। কালীপুজোর সময় দেবীর বিশাল বিগ্রহ পূজিত হয় ৫ দিন ধরে। এমনি সময়েই সাধারণ বিগ্রহেই অধিষ্ঠান করেন দেবী। অনুমান, উৎসবের প্রতিটি দিনে ৬০,০০০ বা তার বেশি ভক্ত এখানে আসেন।
বড় মায়ের মন্দির সম্পর্কে প্রয়োজনীয় সমস্ত তথ্য
- মায়ের পুজো আয়োজনের জন্য কোনও অর্থ সংগ্রহ করে না কর্তৃপক্ষ।
- ভক্তরা স্বেচ্ছায় যে পরিমাণ অর্থ দান করবেন, সেই অর্থেই দেবীর পুজো হয়।
- কালীপুজোর সময় ৪০০০ এরও বেশি মানুষ ভবেশ চক্রবর্তীর বাড়ি থেকে আসা ভোগ খান।
- প্রতি মঙ্গলবার এবং শনিবার মন্দির থেকেও বিনামূল্যে ভোগ খাওয়ানো হয়।
- মন্দির থেকে কয়েক মিনিট দূরে ঘাটের কাছে ফ্রি পার্কিং স্পেস রয়েছে।
নৈহাটির বড় মা মন্দিরের ঠিকানা: শ্যাম রোড, নৈহাটি, ঠাকুর পাড়া, কলকাতা, পশ্চিমবঙ্গ
নৈহাটি বড় মা মন্দিরে পুজোর সময়: সকাল ৮টা থেকে দুপুর ১টা, দুপুর ১:৩০ থেকে ২:৩০ এবং বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত।
প্রবেশ ফি: কোনও প্রবেশ ফি নেই।
নৈহাটির বড় মা মন্দিরে যাবেন কীভাবে? Boro ma naihati temple timings and how to reach
শিয়ালদা থেকে: ট্রেনে করে পৌঁছানো সহজ। শিয়ালদহ থেকে আপনি শান্তিপুর লোকাল, রানাঘাট লোকাল, নৈহাটি লোকাল, গেদে লোকাল ইত্যাদি ট্রেন ধরে নৈহাটি স্টেশনে নামুন। স্টেশন থেকে মন্দিরটি মাত্রা ৫৫০ মিটার দূরে।
সড়কপথে: কলকাতা, মধ্যমগ্রাম, বারাসত, বিরাটি থেকেও বাসে করে নৈহাটিতে পৌঁছানো যাবে। সেখানে পৌঁছানোর পর স্থানীয় রিকশা করে সহজেই মন্দিরে পৌঁছাতে পারবেন। এছাড়াও গাড়ি বা ক্যাব ভাড়া করতে পারেন।
ফেরি: চুঁচুড়া ফেরি ঘাট থেকে আপনি প্রায় ১৫ মিনিটের মধ্যে নৈহাটিতে পৌঁছাতে পারবেন। হাওড়া স্টেশন থেকে আসতে হলে, আগে ট্রেনে চেপে চুঁচুড়া পর্যন্ত চলে যান, তারপর ফেরি চেপে পৌঁছে যান নৈহাটি।
আকাশপথে: যদি আপনি অন্য রাজ্য বা দেশ থেকে আসেন, তাহলে নিকটতম বিমানবন্দর হল কলকাতার নাটজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দর থেকে আপনি একটি ক্যাব অথবা গাড়িতে করে প্রায় ১ ঘন্টা ১০ মিনিটের মধ্যে পৌঁছাতে পারবেন মন্দিরে।