Wednesday, June 3, 2026
Homeখবরবার্থ সার্টিফিকেট হারিয়ে গেলে ডুপ্লিকেট পাবেন কীভাবে?

বার্থ সার্টিফিকেট হারিয়ে গেলে ডুপ্লিকেট পাবেন কীভাবে?

Birth Certificate Lost What To Do Shown Step by Step: হঠাৎই হারিয়ে গিয়েছে আপনার বার্থ সার্টিফিকেট! এমন সময় এক দারুণ সিস্টেম নিয়ে হাজির হলাম আমরা। বার্থ সার্টিফিকেট হারিয়ে গেলেও এর ডুপ্লিকেট বানানো খুবই সহজ।

ব্যক্তির জন্ম তারিখ, সময় এবং স্থান নিশ্চিত করে বার্থ সার্টিফিকেট। পরিচয় এবং নাগরিকত্বের প্রমাণ হয়ে আধার কার্ডের পাশেই দাঁড়িয়ে থাকা এই নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৬৯ সালের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন বলে, জন্মের ২১ দিনের মধ্যে স্থানীয় পৌর কর্পোরেশন বা পৌরসভায় রেজিস্টার্ড হতে হবে শিশুকে। তাই বার্থ সার্টিফিকেট হারালে কী করবেন, তা আপনার অবশ্যই জেনে রাখা জরুরি। 

বার্থ সার্টিফিকেটের ডুপ্লিকেট কপি পেতে কোন কোন প্রয়োজনীয় কাগজপত্র জরুরি?

  • বার্থ সার্টিফিকেট হারিয়ে ফেলা বা নষ্ট হওয়ার বিষয়ে জানিয়ে একটি অনুরোধপত্র 
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • আবেদনকারীর আধার কার্ড বা ভোটার আইডি কার্ড
  • আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ

বার্থ সার্টিফিকেটের ডুপ্লিকেট কপি পাওয়ার জন্য আবেদন করবেন কীভাবে?

  1. প্রথমে, স্থানীয় পৌর কর্পোরেশন বা পৌরসভার ওয়েবসাইটে গিয়ে বার্থ সার্টিফিকেটের একটি ডুপ্লিকেট কপির জন্য আবেদন করুন। 
  2. আবেদনপত্রে প্রয়োজনীয় সমস্ত তথ্য সহ প্রয়োজনীয় নথিগুলির স্ক্যান করা কপি আপলোড করুন।
  3. আবেদনপত্রের হার্ড কপিটি স্থানীয় পৌর কর্পোরেশন বা পৌরসভা অফিসে জমা দিয়ে, অনলাইনে বা অফলাইনে আবেদন ফি পেমেন্ট করুন।
  4. আপনার আবেদন অনুমোদিত হয়ে গেলে, স্থানীয় পৌর কর্পোরেশন বা পৌরসভা অফিস থেকে একটি ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট পেয়ে যাবেন। 

ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট পাওয়ার জন্য কয়েকটি বিষয় মনে রাখা জরুরি

  • ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট পাওয়ার জন্য আপনার আবেদন নম্বর এবং পরিচয়পত্র ব্যবহার করুন। 
  • ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট পাওয়ার জন্য আপনার ৫০ থেকে ১০০ টাকা আবেদন ফি লাগবে। 
  • ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট পেতে ১৫ থেকে ৩০ দিনের মতো সময় লাগে। 

বার্থ সার্টিফিকেট হারিয়ে গেলে আগে আপনার এলাকার পৌর কর্মকতাদের সঙ্গে কথা বলা হবে বুদ্ধিমানের কাজ। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular