Home লাইফস্টাইল ৩০০০০ টাকার কম খরচে ৫ পাহাড় ভ্রমণের সুযোগ

৩০০০০ টাকার কম খরচে ৫ পাহাড় ভ্রমণের সুযোগ

Best snow places in india​ for Budget Travellers
Best snow places in india​ for Budget Travellers

Best snow places in india​ for Budget Travellers: শীতের দিনে মানালি, গুলমার্গ, আউলি, সিমলা, কুফরি এবং সিকিমের এক টুকরো স্বাদ পেলে কেমন হয়! যারা কম খরচে পাহাড়ে শীতকালীন ট্রিপে যাওয়ার কথা ভাবছেন, তাঁদের জন্যই আমাদের এই প্রতিবেদন। কিছু উপায় অবলম্বন করলেই সামান্যতম খরচে পাহাড় ঘোরা সম্ভব। 

৩০০০০ টাকার কম খরচে ঘুরবেন কীভাবে?

  1. শীতকালে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে, আগেভাগে ফ্লাইট এবং হোটেল বুকিং করলে সাশ্রয়ী রেট পেতে পারেন। 
  2. পারলে হোমস্টেতে থাকুন। কারণ হোমস্টে প্রায়শই ভাড়া টাকার মধ্যেই  থালি, মোমো এবং গরম স্যুপের মতো খাবার দিয়ে থাকে। আর সোলো ট্রাভেলাররা হোস্টেলে থাকতে পারেন। 
  3. পাহাড়ি এলাকায় শীতের পোশাক ব্যয়বহুল, তাই নিজের এলাকা থেকে থার্মাল পোশাক, গ্লাভস এবং জ্যাকেট প্যাক করে নিয়ে যান। 
  4. একটি টিমে ঘুরতে গেলে ক্যাব, থাকা এবং অ্যাকটিভিসের খরচ কমে যায়। 

এই শীতে সেই ৫ পাহাড়ের সন্ধানে। Best snow places in india​ for Budget Travellers

গন্তব্যতুষারপাত কেমন হয়কেন সেরাবাজেট কত লাগেকী কী আনন্দ নিতে পারবেন 
মানালিডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে মাঝারি তুষারপাতের আনন্দ নিতে পারবেন। প্রথমবারের মতো তুষারের আনন্দ নিতে চাইলে সেরা। ৩০০০০ টাকার কম খরচে ঘুরতে পারবেন। সোলাং ভ্যালি স্কিইং, স্নোবোর্ডিং এবং এটিভি রাইডের আনন্দ নিতে পারবেন। 
গুলমার্গডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে ভারী তুষারপাতের আনন্দ নিতে পারবেন। ভারী তুষারে বলিউডের মতো সিনেমাটিক আনন্দের জন্য। ৩০০০০ টাকার কম খরচে ঘুরতে পারবেন।  হাঁটু পর্যন্ত তুষারে ছুটে বেড়ানো থেকে গন্ডোলা যাত্রায় তুষারাবৃত চূড়াগুলির মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। 
আউলিডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে মাঝারি তুষারপাতের আনন্দ নিতে পারবেন।শহরের ব্যস্ততা ভুলে আত্মমননের সুযোগ দেয়। ৩০০০০ টাকার কম খরচে ঘুরতে পারবেন। যোশীমঠ থেকে রোপওয়ে যাত্রায় তুষারাবৃত পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা থেকে সাশ্রয়ী মূল্যে স্কিইং শিখতে পারবেন। 
সিমলা ও কুফরিজানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে হালকা থেকে মাঝারি তুষারপাতের আনন্দ নিতে পারবেন।পারিবারিক ছুটির জন্য সেরা। ৩০০০০ টাকার কম খরচে ঘুরতে পারবেন। কুফরি ঢালের সৌন্দর্য উপভোগ থেকে শিমলার মল রোডের আনন্দ নিতে পারবেন। 
সিকিম (গ্যাংটক এবং লাচুং)ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে ভারী তুষারপাতের আনন্দ নিতে পারবেন। অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য সেরা। ৩০০০০ টাকার কম খরচে ঘুরতে পারবেন। ইয়ুমথাং উপত্যকায় সাশ্রয়ী মূল্যের হোমস্টে এবং শেয়ার্ড জিপ রাইডের আনন্দ নিতে পারবেন। 
Exit mobile version