Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইলভারতের এই ৭ জায়গা বিদেশের মতো! জানুন সেই গন্তব্যের নাম

ভারতের এই ৭ জায়গা বিদেশের মতো! জানুন সেই গন্তব্যের নাম

Beautiful places to visit in India​ Feel Like Abroad: ভারতের এক-একটি রাজ্য নাকি এক-একটি দেশের সমান, এমনটাই বলা হয়। তাহলে সেই বিভিন্ন রাজ্যের বিভিন্ন এলাকা যে বিদেশের মতোই মনে হবে, তাই স্বাভাবিক। এমনই কিছু গন্তব্যের আজ উদাহরণ দেব। সবটা জানলে আপনারও সেখানে গিয়ে ঘুরে আসতে মন চাইবে। 

৭ অত্যাশ্চর্য ভারতীয় গন্তব্যের তালিকা। Beautiful places to visit in India​ Feel Like Abroad

এই অঞ্চলগুলি দেশের চরিত্রের সঙ্গে বিশ্বব্যাপী স্পন্দন নিয়ে আসে।

আন্দামান দ্বীপপুঞ্জ

মালদ্বীপ ভুলে এবার আন্দামান দ্বীপপুঞ্জ ঘুরতে যাচ্ছেন তো! এখানকার সৈকত এবং নীল জলরাশি, দক্ষিণ-পূর্ব এশিয়ার সমুদ্র সৈকতের সমান। এখানকার প্রবাল প্রাচীর সামুদ্রিক প্রাণীতে ভরা, ডাইভিংয়ের আনন্দ নিতে পারেন। আন্দামানের সূর্যাস্ত কিছুটা  স্বপ্নের মতো মনে হয়। 

আলাপ্পুঝা, কেরালা

ব্যাকওয়াটার এবং জলপথের জন্য পরিচিত আলাপ্পুঝা ভেনিসের কথা মনে করিয়ে দেয়। এখানকার হাউসবোটে রাত কাটান ভ্রমণকারীরা। স্বর্গীয় সুন্দর প্রকৃতির মাঝে, এখানকার স্থানীয় খাবার আনন্দের স্বাদ দেয়। শহুরে ব্যস্ত জীবন ভুলে, এখানকার প্রশান্তি প্রতিটি মানুষের অভিজ্ঞতা করা প্রয়োজন। 

পন্ডিচেরি

ইউরোপীয় ছুটির দিনের সেখানকার রাস্তাঘাট যেমন থাকে, সেই তেমনই ভাইব দেয় পন্ডিচেরিও। প্যাস্টেল রঙের সেযুগের বাড়ি, ফরাসি ক্যাফে এবং পাথরের রাস্তাঘাট  দক্ষিণ ফ্রান্সের কথা মনে করিয়ে দেয়। এখানকার তামিল এবং ফরাসি সংস্কৃতি মিলেমিশে একাকার। 

কচ্ছের রণ, গুজরাট

সাদা মরুভূমির জন্য পরিচিত কচ্ছের রণ, বলিভিয়ার লবণাক্ত সমভূমির কথা মনে করিয়ে দেয়। দিনের প্রতিটি ঘণ্টায় এখানকার সৌন্দর্য বদলে যায়। রাত হলেই এখানকার, লবণাক্ত সমভূমি থেকে চাঁদের আলো ঝলমল করে। এখানকার ভারতীয় সংস্কৃতি মনোরম। 

খাজ্জিয়ার, হিমাচল প্রদেশ

ডালহৌসির কাছে অবস্থিত খাজ্জিয়ার তৃণভূমি এবং বনের আনন্দ নেওয়ার সুযোগ করে দেয়। এখানকার তুষারাবৃত শৃঙ্গ এবং দেবদারু গাছগুলি ঘিরে দাঁড়িয়ে আছে একটি হ্রদকে। দেখলে মনে হবে, প্রকৃতি নিশিন্তে ঘুমিয়ে পড়েছে এখানে। ঘোড়ায় চড়া, প্যারাগ্লাইডিং করার মজা এখানে উপভোগ করতে পারেন দর্শনার্থীরা। 

আউলি, উত্তরাখণ্ড

তুষার ঢাল এবং ইউরোপীয় শৃঙ্গের মতো বিশাল পাহাড়ি অভিজ্ঞতা দেয় আউলি। স্কিইং এবং কেবল কার রাইড করতে পারবেন শীতকালে। গ্রীষ্মকালে এখানকার সবুজ প্রকৃতি ট্রেকিং এবং ক্যাম্পিং উপভোগ করতে দেয়। কখনও হিমালয়ের চূড়া দেখার ইচ্ছা থাকলে এখান থেকে ঘুরে যান। 

গুলমার্গ, জম্মু ও কাশ্মীর

তুষারাবৃত পাহাড়, লম্বা পাইন বন এবং প্রশস্ত তৃণভূমির জন্য বিখ্যাত গুলমার্গ, শীতকালে সুইস আল্পসের কথা মনে করায়। স্কিইং করতে পারেন এখানে গিয়ে। গুলমার্গ গন্ডোলা ঢাল এবং চূড়ার দৃশ্য দেখায়। গ্রীষ্মকালে, এখানকার বন ফুলে ভরে ওঠে, রঙে রাঙিয়ে দিয়ে যায়।  

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular