Thursday, June 4, 2026
Homeখবরদেশভারতে ৩টি ভিসা অফিস বন্ধ বাংলাদেশের, কূটনৈতিক টানাপোড়েনের জের!

ভারতে ৩টি ভিসা অফিস বন্ধ বাংলাদেশের, কূটনৈতিক টানাপোড়েনের জের!

Bangladesh High Commission suspends visa services: ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে বাংলাদেশে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে দুই দেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে চট্টগ্রামে ভারতের ভিসা আবেদন কেন্দ্র (IVAC- ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার) অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার পর ঢাকা পাল্টা পদক্ষেপ নিয়েছে।

ঢাকার ‘পাল্টা পদক্ষেপ’- Bangladesh High Commission suspends visa services

ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশ হাইকমিশন সোমবার জানায়, নয়াদিল্লির ভিসা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। শুধু দিল্লিই নয়, এর প্রভাব ভারতের অন্যান্য রাজ্যেও পড়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগরতলা ও শিলিগুড়ির বাংলাদেশ মিশন থেকেও ভিসা ও কনস্যুলার পরিষেবা স্থগিত রাখা হয়েছে। তবে, কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে পরিষেবা এখনও স্বাভাবিক রয়েছে।

কূটনৈতিক মহলের বিশ্লেষণ

কূটনৈতিক মহল থেকে বাংলাদেশের এই সিদ্ধান্তকে একটি ‘পাল্টা পদক্ষেপ’ হিসেবেই মনে করা হচ্ছে। কারণ এর আগের দিন, রবিবার ভারত ঘোষণা করে যে চট্টগ্রামের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (IVAC)-এ অনির্দিষ্টকালের জন্য ভিসা পরিষেবা বন্ধ থাকবে। জানানো হয় যে যুবনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর সেখানে অস্থির পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিল্লি থেকে বাংলাদেশ হাইকমিশন একটি বিবৃতি জারি করে বলেছে, ‘অনিবার্য কারণবশত, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সকল প্রকার কনস্যুলার ও ভিসা পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।’ হাইকমিশন এই পরিষেবা বন্ধ থাকার কারণে যাদের অসুবিধা হচ্ছে, তাদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

ভারতীয় হাই কমিশনের বার্তা

অন্যদিকে, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা যমুনা ফিউচার পার্কের আইভ্যাক (IVAC) পরিদর্শন করে জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে সব কেন্দ্র পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আশ্বাস দিয়েছেন যে, বর্তমান পরিস্থিতিতেও জরুরি চিকিৎসার জন্য ভিসা দেওয়া অব্যাহত রয়েছে। ঢাকা, খুলনা, সিলেট ও রাজশাহীর কেন্দ্রগুলোতে কাজ চললেও, নিরাপত্তার স্বার্থে চট্টগ্রামের কেন্দ্রটি এখনই খোলা হচ্ছে না।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular