Atal pension yojana scheme details & Update: ভারত জুড়ে জনপ্রিয় প্রধানমন্ত্রীর অটল পেনশন যোজনা। বয়স হলে পেনশন দেওয়ার জন্য এই প্রকল্প চালু করেন প্রধানমন্ত্রী। এখন প্রচুর মানুষ এই যোজনায় নাম নথিভুক্ত করছেন। সরকারি তথ্য অনুসারে, ৩০ নভেম্বর, ২০২৫ পর্যন্ত মোট ৮৪,৫১৭,৪১৯ জন অটল পেনশন যোজনায় (APY) যোগদান করেছেন। ন্যূনতম ₹১,০০০ থেকে ₹৫,০০০ পর্যন্ত মাসিক পেনশন পেয়ে থাকেন গ্রাহকেরা। তবে, এখন জানা যাচ্ছে সরকার ই প্রকল্পের অধীনে ন্যূনতম পেনশন বৃদ্ধি করতে পারে।
পেনশন স্ল্যাব অনুযায়ী গ্রাহক সংখ্যা। Atal pension yojana scheme details & Update
তথ্য অনুসারে,
- ₹১,০০০ পেনশন স্ল্যাবে গ্রাহকের সংখ্যা ৮৬.৯১ শতাংশ।
- ₹২,০০০ পেনশন স্ল্যাবে গ্রাহকের সংখ্যা ৩ শতাংশ।
- ₹৩,০০০ পেনশন স্ল্যাবে গ্রাহকের সংখ্যা ১.৪১ শতাংশ।
- ₹৪,০০০ পেনশন স্ল্যাবে গ্রাহকের সংখ্যা ০.৫৩ শতাংশ।
- ₹৫,০০০ পেনশন স্ল্যাবে গ্রাহকের সংখ্যা ৮.১৫ শতাংশ।
অটল পেনশন যোজনায় আবেদন করতে পারবেন কারা?
- শুধুমাত্র যারা ভারতীয় নাগরিক, তারাই আবেদন করতে পারবেন।
- যাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে, তারাই আবেদন করতে পারবেন।
- যারা কর প্রদান করে না, তারাই আবেদন করতে পারবেন।
- ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আবেদন করতে পারবেন।
অটল পেনশন যোজনায় আবেদন করবেন কীভাবে
- অটল পেনশন যোজনায় আবেদন করতে ব্যাংকে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে দেখা করুন।
- এখানে আপনার KYC সম্পন্ন করে পেনশন পরিকল্পনাটি বেছে নিতে হবে।
- এর পরে প্রিমিয়াম সম্পর্কে বিস্তারিত জেনে ব্যাংক অ্যাকাউন্টটি স্কিমের সঙ্গে সংযুক্ত করুন।
- সময়মতো প্রিমিয়াম আপনার অ্যাকাউন্ট থেকেই কেটে নেওয়া হবে।
অটল পেনশন যোজনায় বিনিয়োগের নিয়ম
অটল পেনশন যোজনায় যোগদানের জন্য, আপনাকে আপনার বয়স অনুসারে বিনিয়োগ করুন। যদি আপনার বয়স ১৮ বছর হয়, তাহলে প্রতি মাসে ২১০ টাকা বিনিয়োগ করুন। তবেই ৬০ বছর বয়সে পৌঁছানোর পরে ৫,০০০ টাকা করে পাবেন। আর যদি আপনার বয়স ৩০ বছর হয়, প্রতি মাসে ৫১০ টাকা বিনিয়োগ করলে ৬০ বছর বয়সের পরে ৫০০০ টাকা করে পেনশন পাবেন।
পেনশন বৃদ্ধি নিয়ে কী বলছে সরকার?
সরকার স্পষ্ট করে জানিয়েছে যে অটল পেনশন প্রকল্পের অধীনে পেনশনের পরিমাণ বাড়ানোর কথা ভাবছে না সরকার। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, সোমবার, ১৫ ডিসেম্বর সংসদে এক লিখিত জবাবে বলেছেন যে পেনশন বৃদ্ধির ফলে সাবস্ক্রিপশনের পরিমাণও বৃদ্ধি পেলে গ্রাহকদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপবে। তাই এখন পেনশন বৃদ্ধি করা হচ্ছে না।
