Thursday, June 4, 2026
Homeব্যবসাচাকরিখেলোয়াড়দের জন্য দারুন সুযোগ, BSFএ ৫০০র বেশি পদে নিয়োগ!

খেলোয়াড়দের জন্য দারুন সুযোগ, BSFএ ৫০০র বেশি পদে নিয়োগ!

Apply Online Now for the BSF Recruitment 2026: বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) স্পোর্টস কোটার আওতায় জেনারেল ডিউটি পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৭শে ডিসেম্বর থেকে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা তাঁদের আবেদনপত্র পূরণ করতে পারবেন ১৫ই জানুয়ারি, ২০২৬ পর্যন্ত। এই আবেদনপত্র পূরণ করার জন্য তাঁদের BSF-এর অফিসিয়াল ওয়েবসাইট htts://rectt.bsf.aov.in-এ যেতে হবে। তবে আবেদন করার আগে, সকল প্রার্থীকে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি (BSF নিয়োগ ২০২৫) পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই বিজ্ঞপ্তিটির লিঙ্ক নিচে দেওয়া হল।

শূন্যপদের বিবরণ ও আবেদন ফি

মোট শূন্যপদের সংখ্যা হল ৫৪৯টি। এর মধ্যে মহিলাদের জন্য ২৭২টি এবং পুরুষদের জন্য ২৭৭টি পদ সংরক্ষিত আছে।

সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের আবেদনপত্র পূরণ করার জন্য ফি হিসেবে ১৫৯ টাকা দিতে হবে। তবে, এসসি/এসটি এবং পিডব্লিউডি প্রার্থীদের এই ফি দিতে হবে না, তাঁদের ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এই ফর্ম কারা পূরণ করতে পারবেন?

যেকোনো স্বীকৃত বোর্ড অথবা স্কুল থেকে দশম শ্রেণী উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও, শুধুমাত্র খেলোয়াড়রাই এই ফর্ম পূরণ করার সুযোগ পাবেন। যে সকল প্রার্থীরা গত দুই বছরে কোনও নির্দিষ্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন অথবা পদক জিতেছেন, তাঁরাই কেবল আবেদন করতে পারবেন। আর বয়সের যেতে আবেদনকারীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে।

নির্বাচন পদ্ধতি ও বেতন কাঠামো

এই পদের জন্য প্রার্থীদের স্পোর্টস ড্রাইভ, শারীরিক সক্ষমতার পরীক্ষা, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। এক্ষেত্রে কোনও বিশেষ পরীক্ষা নেওয়া হবে না। কর্তৃপক্ষের দ্বারা ক্রীড়া ক্ষেত্রে তাঁদের কৃতিত্ব যাচাই করা হবে। কাগজপত্র যাচাইয়ের সময় বায়োমেট্রিক ক্যাপচারও করা হবে। এরপর PST পরীক্ষা নেওয়া হবে।

নথিপত্র ও শারীরিক সক্ষমতার পরীক্ষার ওপর ভিত্তি করে একটি মেধা তালিকা তৈরি করা হবে। সবশেষে, প্রার্থীদের মেডিকেল পরীক্ষা করা হবে। নিযুক্ত হওয়ার পর, কর্মীরা সপ্তম CPC-এর লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। এছাড়াও, তাঁরা কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী মহার্ঘ্য ভাতাও পাবেন।

Apply Online Now for the BSF Recruitment 2026- আবেদনের নিয়ম

প্রথমত, BSF-এর অফিসিয়াল ওয়েবসাইট htts://rectt.bsf.aov.in-এ যেতে হবে।

এরপর হোমপেজে “এপলাই অনলাইন” এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

সেখানে দেওয়া সমস্ত নির্দেশাবলী মনোযোগ দিয়ে পড়তে হবে।

মনে রাখতে হবে, কোনও অফলাইন আবেদন গ্রহণ করা হবে না। সবশেষে, নিজের ছবি ও স্বাক্ষর আপলোড করে ফর্মটি জমা দিতে হবে।

BSF নিয়োগ ২০২৫ বিজ্ঞপ্তির লিংক

(https://cdn1.mpbreakingnews.in/wp-content/uploads/2025/12/MpBreakingNews31674581.pdf)

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular