Thursday, June 4, 2026
Homeব্যবসাচাকরিIOCLএ অ্যাপ্রেন্টিস পদে বিপুল নিয়োগ! আবেদন করবেন কারা

IOCLএ অ্যাপ্রেন্টিস পদে বিপুল নিয়োগ! আবেদন করবেন কারা

Apply Online for the IOCL Recruitment 2026: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)-এ সরকারি চাকরি পাওয়ার দারুণ সুযোগ রয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড মার্কেটিং ডিভিশন (পশ্চিমাঞ্চল) ৪০৫টি ট্রেড, টেকনিশিয়ান ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ জানুয়ারি, ২০২৬ থেকে। আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি, ২০২৬। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আইওসিএল-এর অফিসিয়াল ওয়েবসাইট iocl.com-এ গিয়ে আবেদন করতে পারেন।

আইওসিএল নিয়োগ ২০২৬-এর বিবরণ

নিয়োগকারী সংস্থা: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)

পদের নাম: ট্রেড/টেকনিশিয়ান/গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস

মোট পদ: ৪০৫টি (ট্রেড, টেকনিশিয়ান ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস)

পদের বিবরণ

মহারাষ্ট্র: ১৭৯টি পদ

গুজরাট: ৬৯টি পদ

মধ্যপ্রদেশ: ৬৯টি পদ

গোয়া: ২২টি পদ

ছত্তিশগড়: ২২টি পদ

দাদরা ও নগর হাভেলি: ২২টি পদ

দমন ও দিউ: ২২টি পদ

শিক্ষাগত যোগ্যতা

১. টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০% নম্বর এবং এসসি/এসটি/পিডব্লিউডি প্রার্থীদের জন্য ৪৫% নম্বর থাকতে হবে।

২. ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য, প্রার্থীকে নূন্যতম দশম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।

৩. গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য, যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রে সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য ৫০% এবং সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য ৪৫% নম্বর থাকতে হবে।

৪. ডেটা এন্ট্রি অপারেটরের জন্য, প্রার্থীকে ন্যূনতম দ্বাদশ শ্রেণি পাস এবং দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা

সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ২৪ বছর। বয়স ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখের হিসেবে গণনা করা হবে। সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে।

নির্বাচন প্রক্রিয়াApply Online for the IOCL Recruitment 2026

কোনও লিখিত পরীক্ষা হবে না। মেধা তালিকা, নথিপত্র যাচাই এবং মেডিকেল ফিটনেস পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular