Apply Online for the CSU Delhi Recruitment 2026: কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় দিল্লি (CSU Delhi) ৪৩টি নন টিচিং পদের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা CSU দিল্লি-র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭/০২/২০২৬।
CSU দিল্লি নন-টিচিং নিয়োগ ২০২৬ সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ
| নিয়োগকারী সংস্থা | সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি দিল্লি (CSU Delhi) |
| পদের নাম | নন টিচিং পদ |
| পোস্ট সংখ্যা | ৪৩ |
| অনলাইনে আবেদন শুরুর তারিখ | ২৮/০১/২০২৬ |
| অনলাইনে আবেদনের শেষ তারিখ | ২৭/০২/২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://www.sanskrit.nic.in/ |
পদের বিবরণ
| পদের নাম | বেতন স্তর (৭ম সিপিসি) | শূন্যপদ |
| কলেজ লাইব্রেরিয়ান (একাডেমিক লেভেল ১০) | লেভেল-১০ | ০৪ |
| সেকশন অফিসার | লেভেল-০৭ | ০১ |
| অ্যাসিস্ট্যান্ট | লেভেল-০৬ | ১৫ |
| পেশাদার সহকারী | লেভেল-০৬ | ০১ |
| UDC (আপার ডিভিশন ক্লার্ক) | লেভেল-০৪ | ০২ |
| LDC (লোয়ার ডিভিশন ক্লার্ক) | লেভেল-০২ | ২০ |
প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা সহ অন্যান্য তথ্য জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে-
শিক্ষাগত যোগ্যতা এক নজরে– Apply Online for the CSU Delhi Recruitment 2026
আবেদন করার যোগ্যতা অর্জনের জন্য নিচে পদ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা দেখে নিন।
কলেজ লাইব্রেরিয়ান: লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স অথবা ডকুমেন্টেশন সায়েন্সে মাস্টার্স ডিগ্রি (৫৫% নম্বর সহ) এবং NET/Ph.D. থাকতে হবে।
সেকশন অফিসার: যেকোনো ডিসিপ্লিনে ব্যাচেলর ডিগ্রি, কম্পিউটার অপারেশনে দক্ষতা এবং সহকারী হিসেবে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট: ব্যাচেলর ডিগ্রি, কম্পিউটার অপারেশনে দক্ষতা এবং UDC বা সমমানের পদে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট: লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্সে মাস্টার্স ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আপার ডিভিশন ক্লার্ক (UDC): ব্যাচেলর ডিগ্রি, টাইপিং-এ (ইংরেজি: ৩৫ ওয়াটস্ পার মিনিট/ হিন্দি: ৩০ ওয়াটস্ পার মিনিট) গতি এবং কম্পিউটার অপারেশনে দক্ষতা থাকতে হবে। সেই সাথে লোয়ার ডিভিশন ক্লার্ক/ সমমানের পদে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC): ব্যাচেলর ডিগ্রি, টাইপিং-এ (ইংরেজি: ৩৫ ওয়াটস্ পার মিনিট/ হিন্দি: ৩০ ওয়াটস্ পার মিনিট) গতি এবং কম্পিউটার অপারেশনে দক্ষতা থাকতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
- লিখিত পরীক্ষা
- সাক্ষাৎকার/দক্ষতা পরীক্ষা (যদি প্রযোজ্য হয়)
- নথি যাচাইকরণ
- শারীরিক পরীক্ষা