Home ব্যবসা চাকরি CSU দিল্লি নন টিচিং পদে নিয়োগ করবে! আবেদনের যোগ্যতা দেখে নিন

CSU দিল্লি নন টিচিং পদে নিয়োগ করবে! আবেদনের যোগ্যতা দেখে নিন

Apply Online for the CSU Delhi Recruitment 2026
Apply Online for the CSU Delhi Recruitment 2026

Apply Online for the CSU Delhi Recruitment 2026: কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় দিল্লি (CSU Delhi) ৪৩টি নন টিচিং পদের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা CSU দিল্লি-র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭/০২/২০২৬।

CSU দিল্লি নন-টিচিং নিয়োগ ২০২৬ সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ

নিয়োগকারী সংস্থা সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি দিল্লি (CSU Delhi)
পদের নামনন টিচিং পদ
পোস্ট সংখ্যা৪৩
অনলাইনে আবেদন শুরুর তারিখ ২৮/০১/২০২৬
অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৭/০২/২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.sanskrit.nic.in/

পদের বিবরণ 

পদের নামবেতন স্তর (৭ম সিপিসি)শূন্যপদ
কলেজ লাইব্রেরিয়ান (একাডেমিক লেভেল ১০)লেভেল-১০০৪
সেকশন অফিসারলেভেল-০৭০১
অ্যাসিস্ট্যান্ট লেভেল-০৬১৫
পেশাদার সহকারীলেভেল-০৬০১
UDC (আপার ডিভিশন ক্লার্ক)লেভেল-০৪০২
LDC (লোয়ার ডিভিশন ক্লার্ক)লেভেল-০২২০

প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা সহ অন্যান্য তথ্য জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে-

শিক্ষাগত যোগ্যতা এক নজরেApply Online for the CSU Delhi Recruitment 2026

আবেদন করার যোগ্যতা অর্জনের জন্য নিচে পদ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা দেখে নিন।

কলেজ লাইব্রেরিয়ান: লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স অথবা ডকুমেন্টেশন সায়েন্সে মাস্টার্স ডিগ্রি (৫৫% নম্বর সহ) এবং NET/Ph.D. থাকতে হবে।

সেকশন অফিসার: যেকোনো ডিসিপ্লিনে ব্যাচেলর ডিগ্রি, কম্পিউটার অপারেশনে দক্ষতা এবং সহকারী হিসেবে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাসিস্ট্যান্ট: ব্যাচেলর ডিগ্রি, কম্পিউটার অপারেশনে দক্ষতা এবং UDC বা সমমানের পদে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট: লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্সে মাস্টার্স ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আপার ডিভিশন ক্লার্ক (UDC): ব্যাচেলর ডিগ্রি, টাইপিং-এ (ইংরেজি: ৩৫ ওয়াটস্‌ পার মিনিট/ হিন্দি: ৩০ ওয়াটস্‌ পার মিনিট) গতি এবং কম্পিউটার অপারেশনে দক্ষতা থাকতে হবে। সেই সাথে লোয়ার ডিভিশন ক্লার্ক/ সমমানের পদে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC): ব্যাচেলর ডিগ্রি, টাইপিং-এ (ইংরেজি: ৩৫ ওয়াটস্‌ পার মিনিট/ হিন্দি: ৩০ ওয়াটস্‌ পার মিনিট) গতি এবং কম্পিউটার অপারেশনে দক্ষতা থাকতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

  • লিখিত পরীক্ষা
  • সাক্ষাৎকার/দক্ষতা পরীক্ষা (যদি প্রযোজ্য হয়)
  • নথি যাচাইকরণ
  • শারীরিক পরীক্ষা
Exit mobile version