Apply Online for HARTRON Recruitment 2026: হরিয়ানা স্টেট ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট কর্পোরেশন (HARTRON) ৩০০ জন অ্যাসেসর নিয়োগ করবে। B.Tech/BE, M.Sc, MCA ডিগ্রিপ্রাপ্তরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ২০২৬ সালের ১৫ই জানুয়ারি এবং শেষ হবে ৫ই ফেব্রুয়ারি। আগ্রহী প্রার্থীদের HARTRON এর ওয়েবসাইট hartron.org.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
যোগ্যতার মাপকাঠি
শিক্ষাগত যোগ্যতা: বিই / বি.টেক (আইটি/কম্পিউটার সায়েন্স) অথবা MCA অথবা M.Sc. (আইটি/কম্পিউটার সায়েন্স) হতে হবে।
প্রয়োজনীয় যোগ্যতা: IT/CS ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: শিক্ষকতা/প্রশিক্ষণের অভিজ্ঞতা আছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: IT/CS ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন/বৃত্তি
প্রতি ব্যাচের জন্য দৈনিক ১২০০/- টাকা পারিশ্রমিক দেওয়া হবে, যার মধ্যে টিএ/ডিএ অন্তর্ভুক্ত। (এক ব্যাচের ক্ষেত্রে)। টিএ/ডিএ সহ দৈনিক ২০০০/- টাকা (দুই ব্যাচ পর্যন্ত)-এর জন্য দেওয়া হবে।
একই জেলার যেকোনো HSC এবং HASCতে প্রতিদিন সর্বোচ্চ ২টি ব্যাচ নেওয়া যাবে। প্রয়োজনে পরীক্ষার সময় পার্শ্ববর্তী জেলার পরীক্ষকদেরও কাজে লাগানো হতে পারে।
আবেদন ফি
আবেদনপত্র জমা দেওয়ার সময় প্রার্থীকে অনলাইনে ৫৯০/- টাকা (জিএসটি সহ) আবেদন ফি দিতে হবে।
আবেদন কোথায় করবেন– Apply Online for HARTRON Recruitment 2026
পঞ্চকুলা ও চণ্ডীগড় এই দুটি এলাকা বাদে, হরিয়ানার অন্যান্য সকল জেলার জন্য ডিস্ট্রিক্ট লেভেল পার্ট-টাইম অ্যাসেসর পদে কাজ করতে সক্ষম এমন কম্পিউটার বিশেষজ্ঞদের একটি তালিকা তৈরির উদ্দেশ্যে অনলাইনে আবেদনপত্র গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে HARTRON।
অ্যাসেসর পদে আবেদন করার জন্য এই লিংকে ক্লিক করে বিস্তারিত বিবরণ দেখে নিন। https://deployment.setchartron.in