Thursday, June 4, 2026
Homeব্যবসাচাকরিSAILএ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কন্সালট্যান্ট নিয়োগ

SAILএ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কন্সালট্যান্ট নিয়োগ

Apply Offline for SAIL Recruitment 2026: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া SAIL-এর অধীনস্থ IISCO স্টিল প্ল্যান্ট (SAIL ISP) ২০২৬ সালের জন্য ২২ জন কন্সালট্যান্টস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। MBBS, DNB, PG ডিপ্লোমা, M.Ch, DM ডিগ্রিহোল্ডাররা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ২০২৬ সালের ৫ই জানুয়ারি শুরু হয়ে ১৯শে জানুয়ারি পর্যন্ত চলবে। SAIL ISP-এর ওয়েবসাইট sail.co.in থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে অফলাইনে জমা দিতে হবে।

SAIL-ISP কনসালট্যান্টস (চিকিৎসা ক্ষেত্রে ডাক্তার) নিয়োগ বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ

কোম্পানির নামস্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড – IISCO স্টিল প্ল্যান্ট (SAIL-ISP)
পদের নামকন্সালট্যান্ট (চিকিৎসা বিভাগের ডাক্তার) – বিশেষজ্ঞ, সুপার স্পেশালিস্ট, GDMO
পোস্ট সংখ্যা২২
বেতনপ্রতি মাসে ৯০,০০০ টাকা থেকে ২,৫০,০০০ টাকা পর্যন্ত
যোগ্যতাMBBS, MBBS-এর সাথে পিজি ডিপ্লোমা/ডিগ্রি/ডিএনবি (PG Diploma/Degree/DNB)
এমবিবিএস-এর সাথে ডিএম/এম.সিএইচ/ডিএনবি (সুপার স্পেশালিটি)
বয়সসীমা৬৯ বছর পর্যন্ত
আবেদনের শুরুর তারিখ০৫/০১/২০২৬
আবেদনের শেষ তারিখ১৯/০১/২০২৬ (ইমেল- এর মাধ্যমে জমা)
ওয়াক-ইন ইন্টারভিউয়ের তারিখ২০/০১/২০২৬ এবং ২১/০১/২০২৬
অফিসিয়াল ওয়েবসাইট www.sail.co.in

নির্বাচন প্রক্রিয়া- Apply Offline for SAIL Recruitment 2026

  • নিয়োগের জন্য প্রার্থীদের বাছাই করা হবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে।
  • সরাসরি সাক্ষাৎকারটি হবে সিএমও আই/সি (এমএন্ডএইচএস), বার্নপুর হাসপাতাল, বার্নপুর-৭১৩৩২৫, জেলা: পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ-এই ঠিকানায়।
  • সকাল ১০ টা থেকে সাক্ষাৎকার নেওয়া শুরু হবে।
  • সকাল ৮ টা থেকে সকাল ১০ টার মধ্যে প্রার্থীদের রিপোর্ট করতে হবে (সকাল ১০:০০ টার পরে আর নাম নথিভুক্ত করা হবে না)।
  • যদি অনেক প্রার্থী থাকে, তাহলে তাদের রিপোর্টিং-এর উপর নির্ভর করে, পরবর্তী কর্মদিবসেও সাক্ষাৎকার নেওয়া হতে পারে।
  • আবেদনপত্র পূরণ করে ১৯.০১.২০২৬ তারিখের মধ্যে [email protected] এই ইমেল ঠিকানায় “CONSULTANTS (DOCTORS IN MEDICAL DISCIPLINES) AT SAIL, ISP, BURNPUR” এই বিষয় লিখে পাঠাতে হবে।
  • যাদের বাছাই করা হবে, তাদের নিয়োগপত্রে বলা কাজ যোগদানের সময় করতে হবে।
  • যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের একটি তালিকা তৈরি করা হবে (১:১ অনুপাতে)। যদি কেউ যোগদান না করে, তাহলে সেই তালিকা থেকে প্রার্থী নেওয়া হবে।
  • তালিকাটি তৈরির তারিখ থেকে ৬ মাস পর্যন্ত বৈধ থাকবে।
  • সাক্ষাৎকারের সময় প্রার্থীদের তাদের সমস্ত সার্টিফিকেট ও জরুরি কাগজপত্র দেখাতে হবে।
  • কাগজপত্র দেখাতে না পারলে, কোনও প্রার্থীকে ইন্টারভিউ দিতে দেওয়া হবে না।

অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ দেখতে এখানে ক্লিক করুন

(https://aima-web-images.s3.ap-south-1.amazonaws.com/sailcareers.com/Downloads/IISCO_Jobs_06012026_104858.pdf)

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular