Thursday, June 4, 2026
Homeব্যবসা৭৫০ পদে বিপুল নিয়োগ করছে PNB, আবেদন করুন এখানে

৭৫০ পদে বিপুল নিয়োগ করছে PNB, আবেদন করুন এখানে

Apply Now for Punjab National Bank Recruitment: নিয়োগ করছে পাঞ্জাব ব্যাংক। ৭০০রও বেশি পদে প্রার্থী নিয়োগ চলছে দেশজুড়ে। আপনিও আবেদন করতে পারেন ২৩ নভেম্বরের মধ্যে। আবেদন করতে আপনাকে নির্ধারিত ফি দিতে হবে। আবেদন করার আগে বিস্তারিত পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

শূন্যপদের বিবরণ 

মোট ৭৫০টি শূন্য পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ১০৫ SC, ৪৯ ST, ১৯৪ OBC, ২৩ PWD, ৬৭ EWS এবং ৩৩৬ জন General চাকরি পাবেন। রাজ্য ভিত্তিতে নিয়োগ করা হবে। সর্বাধিক সংখ্যক শূন্যপদ রয়েছে মহারাষ্ট্রে, সে রাজ্যের শূন্যপদ সংখ্যা ১৩৫টি। আর পশ্চিমবঙ্গে ৯০ জনকে, আসামে ৮৬, কর্ণাটকে ৮৫, গুজরাটে ৯৫ এবং তামিলনাড়ুতে ৮৫ জনকে নিয়োগ করা হবে। 

যোগ্যতার মানদণ্ড 

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি নিতে ভুলবেন না।
  • কেরানি/অফিসার ক্যাডারে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা জরুরি।

সর্বনিম্ন বয়সসীমা ২০ বছর হতে হবে। সর্বোচ্চ ৩০ বছর বয়স হলে আবেদন করা যাবে। নিম্নলিখিত ক্ষেত্রে বয়সে ছাড় মিলবে। 

  • ওবিসি: ৩ বছর ছাড়
  • এসসি, এসটি: ৫ বছর ছাড়
  • প্রতিবন্ধী: ১০ বছর ছাড়
  • প্রাক্তন সৈনিক: ৫ বছর ছাড়

কত টাকা আবেদন ফি দিতে হবে?

আবেদনের জন্য, SC/ST/PWD বিভাগের প্রার্থীদের 18% GST সহ ৫০ টাকা আবেদন ফি দিতে হবে।  অন্যান্য প্রার্থীদের 18% GST সহ ১০০০ টাকা দিতে হবে। 

নির্বাচন কীভাবে করা হবে?

চারটি ধাপে সম্পন্ন হবে নির্বাচন প্রক্রিয়া। প্রথম ধাপে একটি অনলাইন লিখিত পরীক্ষা নেওয়া হবে। ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জানুয়ারিতে এই পরীক্ষা হতে পারে। 

পরীক্ষার ধরণ কেমন হবে

বিষয়প্রশ্নের সংখ্যা/মার্কসময়কাল
রিজনিং এবং কম্পিউটার দক্ষতা২৫/২৫৩৫ মিনিট
তথ্য বিশ্লেষণ এবং ব্যাখ্যা – Data Analysis and Interpretation ২৫/২৫৩৫ মিনিট
ইংরেজি ভাষা২৫/২৫২৫ মিনিট
পরিমাণগত যোগ্যতা – Quantitative Aptitude ২৫/২৫৩৫ মিনিট
সাধারণ, অর্থনীতি, ব্যাংকিং সচেতনতা – General, Economy, Banking Awareness ৫০/৫০৫০ মিনিট
মোট নম্বর১৫০/১৫০১৮০ মিনিট

কীভাবে আবেদন করবেন? Apply Now for Punjab National Bank Recruitment

  • অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
  • ক্যারিয়ার বিভাগে ক্লিক করে লোকাল ব্যাংক অফিসার নিয়োগের অপশনে ক্লিক করুন।
  • ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে একটি নতুন পেজ খুলবে।
  • এই পেজে রেজিস্ট্রেশন করে, প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র পূরণ করুন।
  • সবশেষে ফর্মটি সাবমিট করে ডাউনলোড করুন।
  • সাইবার ক্যাফেতে গিয়ে ওই ডাউনলোডের একটি প্রিন্ট আউট নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। 

মনে রাখবেন, আবেদন করার সময় ভুল নথি আবেদন বাতিল করাতে পারে। আবেদন করার সময় একটি বৈধ ব্যক্তিগত ইমেল আইডি দেবেন। আর মোবাইল নম্বরটিও যাতে সঠিক হয়। 

আবেদনের বিজ্ঞপ্তি পড়ুন এখানে

image 1
Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular