Thursday, June 4, 2026
Homeব্যবসাচাকরিতেলেঙ্গানা ডিস্ট্রিক্ট কোর্টে এক্সামিনার সহ অন্যান্য পদে বিপুল নিয়োগ!

তেলেঙ্গানা ডিস্ট্রিক্ট কোর্টে এক্সামিনার সহ অন্যান্য পদে বিপুল নিয়োগ!

Apply for the Telangana District Court Recruitment: তেলেঙ্গানা ডিস্ট্রিক্ট কোর্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এক্সামিনার, কপিস্ট এবং অন্যান্য পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তেলেঙ্গানা জুড়ে মোট ৮৫৯টি পদ রয়েছে। যোগ্য প্রার্থীরা যাদের শিক্ষাগত যোগ্যতা সপ্তম শ্রেণী, দশম শ্রেণী পাস অথবা যেকোনো বিষয়ে স্নাতক, তারা ২৪ জানুয়ারি ২০২৬ থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত tshc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

তেলেঙ্গানা ডিস্ট্রিক্ট কোর্টে স্টেনো, টাইপিস্ট এবং অন্যান্য নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

নিয়োগকারী সংস্থা তেলেঙ্গানা জেলা আদালত
পদের নামস্টেনো, টাইপিস্ট এবং অন্যান্য পদ
পোস্ট সংখ্যা৮৫৯
বেতন১৯০০০ থেকে ৯৬৮৯০ টাকা
যোগ্যতাযেকোনো স্নাতক, ১০ম, ৭ম
বয়সসীমা১৮ থেকে ৪৬ বছর
অনলাইনে আবেদনের শুরুর তারিখ ২৪/০১/২০২৬
অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৩/০২/২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটtshc.gov.in

যোগ্যতা সম্পর্কে জেনে নিন

  • স্টেনোগ্রাফার গ্রেড-III: স্নাতক ডিগ্রি এবং শর্টহ্যান্ড ও টাইপরাইটিংয়ে কারিগরি দক্ষতা থাকতে হবে।
  • জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: স্নাতক ডিগ্রির পাশাপাশি কম্পিউটার পরিচালনায় জ্ঞান থাকতে হবে।
  • টাইপিস্ট: ইন্টারমিডিয়েট এবং ইংরেজি টাইপরাইটিং-এ উচ্চতর গ্রেড (প্রতি মিনিটে ৪৫ শব্দ) থাকতে হবে।
  • ফিল্ড অ্যাসিস্ট্যান্ট: ইন্টারমিডিয়েট
  • এক্সামিনার: ইন্টারমিডিয়েট
  • কপিস্ট: ন্টারমিডিয়েট এবং ইংরেজি টাইপরাইটিং-এ উচ্চতর গ্রেড (প্রতি মিনিটে ৪৫ শব্দ) থাকতে হবে।
  • রেকর্ড অ্যাসিস্ট্যান্ট: SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • প্রসেস সার্ভার : SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • অফিস সাবর্ডিনেট: ৭ম থেকে ১০ম শ্রেণী

নির্বাচন পদ্ধতি

  • ইংরেজি শর্টহ্যান্ডে দক্ষতা পরীক্ষা।
  • কম্পিউটার ভিত্তিক পরীক্ষা।
  • ইংরেজি টাইপিং-এ দক্ষতা পরীক্ষা।

বেতন

  • স্টেনোগ্রাফার গ্রেড-III: ৩২৮১০-৯৬৮৯০ টাকা
  • জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ২৪২৮০-৭২৮৫০ টাকা
  • টাইপিস্ট: ২৪২৮০-৭২৮৫০ টাকা
  • ফিল্ড অ্যাসিস্ট্যান্ট: ২৪২৮০-৭২৮৫০ টাকা
  • এক্সামিনার: ২২৯০০-৬৯১৫০ টাকা
  • কপিস্ট: ২২৯০০-৬৯১৫০ টাকা
  • রেকর্ড অ্যাসিস্ট্যান্ট:  ২২২৪০-৬৭৩০০ টাকা
  • প্রসেস সার্ভার: ২২৯০০-৬৯১৫০ টাকা
  • অফিস সাবর্ডিনেট: ১৯,০০০-৫৮,৮৫০ টাকা

বয়সসীমা

১৮ থেকে ৪৬ বছর

আবেদন ফি

  • (OC/BC) বিভাগের জন্য:  ৬০০ টাকা
  • (SC/ST/EWS/PWD/Ex-S) বিভাগের জন্য: ৪০০ টাকা।

কীভাবে আবেদন করতে হবেApply for the Telangana District Court Recruitment

  • অফিসিয়াল ওয়েবসাইট https://tshc.gov.in দেখুন।
  • নিয়োগ লিঙ্কে ক্লিক করুন।
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
  • আবেদন ফি প্রদান করুন।
  • আবেদনপত্র জমা দিন।
Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular