Apply for the Sports Authority of India Recruitment: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়োগের (SAI Recruitment 2026) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার অনলাইন আবেদন শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে। আবেদন করার লিংকটি ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত চালু থাকবে।
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://sportsauthorityofindia.nic.in/sai_new/job-opportunities– এ গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের অনলাইন আবেদনপত্র পূরণ করতে পারবে। এই নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। আবেদন করার আগে প্রার্থীদের সেটি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শূন্যপদের বিবরণ- Apply for the Sports Authority of India Recruitment
মোট শূন্যপদের সংখ্যা ৩২৩টি। এই পদগুলো জুডো, শুটিং, বক্সিং, ফেন্সিং, ভারোত্তোলন, টেনিস, ব্যাডমিন্টন ও টেবিল টেনিসের মতো বিভিন্ন খেলার জন্য রয়েছে। এর মধ্যে
- জেনারেল পদের জন্য ১৮৭টি,
- ওবিসি পদের জন্য ৭৩টি,
- এসসি পদের জন্য ৩২টি,
- এসটি পদের জন্য ৯টি এবং
- ইডব্লিউএস পদের জন্য ২২টি পদ সংরক্ষিত আছে।
অসংরক্ষিত, ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফি ২,৫০০ টাকা লাগবে। এসসি/এসটি/প্রাক্তন সৈনিক/মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে ২,০০০ টাকা।
এই ফর্ম কারা পূরণ করতে পারবে?
আবেদনকারীদের পাতিয়ালার নেতাজি সুভাষ চন্দ্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস অথবা SAI দ্বারা স্বীকৃত যেকোনো কোচিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও, অলিম্পিক গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসে অংশগ্রহণ করেছেন এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
জাতীয় বা আন্তর্জাতিক স্তরের খেলায় পদকজয়ীরাও যোগ্য বলে বিবেচিত হবেন। অবসরপ্রাপ্ত খেলোয়াড়রাও আবেদন করতে পারবেন, তবে তাদের জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে পাঁচ বছরের কোচিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীদের সর্বনিম্ন বয়স ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। SC/ST প্রার্থীরা পাঁচ বছর এবং OBC প্রার্থীরা তিন বছরের বয়সের ছাড় পাবেন।
নির্বাচন প্রক্রিয়া
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) এবং কোচিং অ্যাপটিটিউড টেস্ট (CAT) এর মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। CBT-এর গুরুত্ব ৪০% এবং CAT-এর গুরুত্ব ৬০% থাকবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষাটি ১০০ নম্বরের হবে এবং এর সময়সীমা ২ ঘন্টা।
প্রশ্নপত্রে তিনটি বিভাগ থাকবে: স্পোর্টস স্পেসিফিক নলেজ, স্পোর্টস সায়েন্সে এবং জেনারেল আওয়ারনেস রিসনিং এন্ড অ্যাপটিটিউড। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর কাটা যাবে।
