Home পশ্চিমবঙ্গ সল্টলেক-ভিআইপি রোড বেইলি ব্রিজ ৩১ জানুয়ারির মধ্যে চালু হতে চলেছে!

সল্টলেক-ভিআইপি রোড বেইলি ব্রিজ ৩১ জানুয়ারির মধ্যে চালু হতে চলেছে!

2nd VIP Rd-Salt Lake Bailey Bridge from Jan 31
2nd VIP Rd-Salt Lake Bailey Bridge from Jan 31

2nd VIP Rd-Salt Lake Bailey Bridge from Jan 31: সল্টলেক ও ভিআইপি রোডের সংযোগস্থাপনকারী দক্ষিণদাঁড়ির কাছে থাকা বেইলি ব্রিজটি সম্ভবত আগামী ৩১শে জানুয়ারির মধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে। এটি ভিআইপি রোড এলাকার কেষ্টপুর খালের উপরে এই ধরনের দ্বিতীয় সেতু। কেএমডিএ (KMDA)-র আধিকারিকরা জানিয়েছেন, সেতুর সাব-স্ট্রাকচার বা নিচের অংশের কাজ শেষ এবং গার্ডারগুলো বসানো হয়ে গিয়েছে।

সল্টলেক-ভিআইপি রোড বেইলি ব্রিজ শীঘ্রই চালু হওয়ার পরিকল্পনা– 2nd VIP Rd-Salt Lake Bailey Bridge from Jan 31

কেএমডিএ-র এক আধিকারিক জানিয়েছেন, “সেতুর দুপাশের সংযোগকারী রাস্তা তৈরির কাজ এখন শুরু হবে এবং এই মাসের শেষ সপ্তাহের মধ্যে তা শেষ হয়ে যাবে।” সরকারি সূত্র জানিয়েছে যে সেতুটি যান চলাচলের জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলে, এর আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ ঠিক করা হবে।

এই মাসের শুরুতে, দক্ষিণদাঁড়ি ও গোলাঘাটার মধ্যে কলকাতা অভিমুখী ভিআইপি রোডের প্রায় ৩০ মিটার অংশে এক সপ্তাহ ধরে যানজট ছিল, যখন কেএমডিএ সেতুর ট্রাস স্ট্রাকচার বা গার্ডার বসাচ্ছিল।

লেক টাউনে থাকা পুরনো বেইলি ব্রিজটি ভিআইপি রোড থেকে সল্টলেকে ঢোকার জন্য শুধুমাত্র একদিকে যাওয়ার অনুমতি দেয়, তার পাশাপাশি দ্বিতীয় বেইলি ব্রিজটি হবে একটি উভয়মুখী সেতু, যেখানে গাড়ি উভয় দিকেই চলতে পারবে।

সেতুটি ৪২.৬ মিটার লম্বা এবং ৭.৫ মিটার চওড়া হবে। দুই দিকের গাড়ির জন্য এতে দুটো লেন থাকবে। সেতুটি তৈরি করতে ৬.২ কোটি টাকা খরচ হয়েছে।

প্রসঙ্গত, লেক টাউন এবং সল্টলেক A.E ব্লকের সাথে সংযোগকারী প্রথম বেইলি ব্রিজটি ২০১৯ সালের সেপ্টেম্বরে বসানো হয়েছিল। একজন আধিকারিক বলেন, “নতুন বেইলি ব্রিজটি শুধুমাত্র উল্টাডাঙ্গা হিডকো ক্রসিংয়ের যানজট কমাতেই সাহায্য করবে না, সেই সাথে সল্টলেক AK এবং AJ ব্লক ক্রসিং জংশনে যানবাহনের চাপ কিছুটা কমাতে পারবে।”

Exit mobile version