Thursday, June 4, 2026
Homeব্যবসাভারতীয় রেলে কাজের সুবর্ণ সুযোগ, দশম পাশেই চাকরি!

ভারতীয় রেলে কাজের সুবর্ণ সুযোগ, দশম পাশেই চাকরি!

Apply for the railway recruitment RRB Group D 2026: রেলে চাকরির সুবর্ণ সুযোগ। ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, পয়েন্টসম্যান এবং হেল্পার/সহকারীর মতো পদে কাজ মিলবে। ভারতীয় রেলের লেভেল ১ ক্যাটাগরির এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই নিয়োগ অভিযানের মাধ্যমে বিভিন্ন রেলওয়ে জোনে মোট ২২,০০০ পদ পূরণ করা হবে। আপনি আবেদনে আগ্রহী হলে আমাদের প্রতিবেদন পড়ুন। 

হাইলাইটস 

বিবরণতথ্য
নিয়োগের নামRRB গ্রুপ ডি নিয়োগ ২০২৬
মোট পোস্টপ্রায় ২২,০০০
পোস্ট লেভেললেভেল-১
আবেদন শুরুজানুয়ারি-ফেব্রুয়ারি ২০২৬ (প্রত্যাশিত)
পরীক্ষার বছর২০২৬
ন্যূনতম যোগ্যতাদশম পাস / আইটিআই
বয়সসীমা১৮ থেকে ৩৩ বছর
নির্বাচন বোর্ডরেলওয়ে নিয়োগ বোর্ড
851147 694a4b3b6900446025741 1200

শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা

  1. RRB গ্রুপ ডি নিয়োগ ২০২৬-এর জন্য আবেদন করার জন্য প্রার্থীদের দশম শ্রেণীর ডিগ্রি অথবা ITI সার্টিফিকেট থাকতে হবে।
  2. জেনারেল বিভাগের প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩৩ বছর । সংরক্ষিত বিভাগগুলি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।

নির্বাচন প্রক্রিয়া ও বেতন 

RRB গ্রুপ ডি নিয়োগ ২০২৬-এর নির্বাচন প্রক্রিয়া মূলত চারটি পর্যায়ে সম্পন্ন হবে:

  • কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)
  • শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
  • নথি যাচাই
  • মেডিকেল পরীক্ষা 

নির্বাচিত প্রার্থীরা লেভেল ১ বেতন স্কেলে মূল বেতন পাবেন। মহার্ঘ্য ভাতা, ট্রাভেল ভাতা এবং অন্যান্য রেলওয়ে সুবিধাও পাবেন। 

আবেদন প্রক্রিয়া। Apply for the railway recruitment RRB Group D 2026

  • RRB কর্তৃপক্ষের ওয়েবসাইট rrbcdg.gov.in হোম পেজ দেওয়া আপনার জোন-এ ক্লিক করুন।
  • আপনার অঞ্চলের ওয়েবসাইটের হোমপেজে ‘Letest notification’ সেশনে ‘RRB Group D Reqruitment 2026’ নোটিফিকেশনের নিচে আপনাকে আবেদন করার জন্য লিংক অপশনে ক্লিক করুন।
  •  এখানে ‘Recent Update’-এ ‘Group D Reqruitment’-এর লিংকে ‘Apply Now’-এ ক্লিক করে রেজিস্ট্রেশন করে লগইন করুন। 
  • ব্যক্তিগত বিস্তারিত, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্য, ছবি, স্বাক্ষর, এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
  • অনলাইনে আবেদন জমা করুন।
  • ফর্ম জমা দিন এবং প্রিন্টআউট নিন।

গুরুত্বপূর্ণ তারিখ

ইভেন্টগুলিতারিখ
নির্দেশক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ২৭ ডিসেম্বর ২০২৫
বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ২০ জানুয়ারি  ২০২৬ (প্রত্যাশিত)
অনলাইনে আবেদন শুরুর তারিখ২১ জানুয়ারি  ২০২৬
অনলাইনে আবেদনের শেষ তারিখ২০ ফেব্রুয়ারি ২০২৬ (২৩:৫৯ ঘন্টা)
ফি পরিশোধের শেষ তারিখ২০ ফেব্রুয়ারি ২০২৬
আবেদনপত্র সংশোধনের তারিখঘোষণা করা হবে
পরীক্ষার তারিখঘোষণা করা হবে
অ্যাডমিট কার্ড প্রকাশপরীক্ষার আগে
ফলাফল ঘোষণাপরীক্ষার পর
Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular