Apply for the NCERT Non Teaching Recruitment 2026: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং (NCERT) ২০২৬ সালের জন্য ১৭৩টি নন-টিচিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাধ্যমিক, আইটিআই, স্নাতক, ডিপ্লোমা, স্নাতকোত্তর উত্তীর্ণ যে কোনও প্রার্থী এই পদগুলোর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হয়েছে ২০২৫ সালের ২৭শে ডিসেম্বর থেকে এবং আবেদন করার শেষ তারিখ হল ২০২৬ সালের ৩০শে জানুয়ারি। NCERT-এর ওয়েবসাইট ncert.nic.in-এর মাধ্যমে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
শূন্যপদের বিবরণ
| গ্ৰুপ | মোট | UR | SC | ST | OBC NCL | EWS |
|---|---|---|---|---|---|---|
| গ্রুপ এ | ১৩৮ | ৬৭ | ১২ | ১৬ | ৩৫ | ০৮ |
| গ্রুপ বি | ২৬ | ১৩ | ০১ | ০২ | ০৮ | ০২ |
| গ্রুপ সি | ০৯ | ০৬ | ০১ | — | ০১ | ০১ |
| মোট | ১৭৩ | ৮৬ | ১৪ | ১৮ | ৪৪ | ১১ |
বয়সসীমা
- সর্বনিম্ন বয়স: ১৮ বছর
- সর্বোচ্চ বয়স: ৫০ বছর
আবেদন ফি
অসংরক্ষিত/ওবিসি/ইডব্লিউএস, লেভেল ১০-১২ এর জন্য: ১৫০০ টাকা
অসংরক্ষিত/ওবিসি/ইডব্লিউএস, লেভেল ৬-৭ এর জন্য: ১২০০ টাকা
অসংরক্ষিত/ওবিসি/ইডব্লিউএস, লেভেল ২-৫ এর জন্য: ১০০০ টাকা
এসসি/এসটি/পিডব্লিউবিডি/ প্রাক্তন সৈনিক: বিনামূল্যে
অ্যাডমিট কার্ড ইস্যু করা, কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা/লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের তারিখগুলো ওয়েবসাইট www.ncert.nic.in-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
নির্বাচন প্রক্রিয়া
- কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)
- লিখিত পরীক্ষা
- দক্ষতা পরীক্ষা
- সাক্ষাৎকার
আবেদন করার নিয়ম– Apply for the NCERT Non Teaching Recruitment 2026
- অফিসিয়াল ওয়েবসাইট www.ncert.nic.in-এর মাধ্যমে অনলাইন প্রক্রিয়ায় আবেদন করতে হবে।
- আবেদন শুরু হওয়ার তারিখ ২৭.১২.২০২৫ সকাল ৯:০০ টা থেকে এবং শেষ হওয়ার তারিখ ৩০.০১.২০২৬ রাত ১১:৫৫ টা পর্যন্ত।
- প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
- ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিং-এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
- যে নথিগুলো চাওয়া হয়েছে, সেগুলো আপলোড করে আবেদনপত্রটি জমা দিতে হবে।
- পরবর্তী প্রয়োজনের জন্য আবেদনপত্রটির একটি প্রিন্ট নিয়ে রাখতে পারেন।
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন