Thursday, June 4, 2026
Homeব্যবসাচাকরিদারুন খবর! MPPSC অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর পদে বাম্পার নিয়োগ করছে

দারুন খবর! MPPSC অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর পদে বাম্পার নিয়োগ করছে

Apply for the MPPSC Assistant Professor Vacancy: মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন (MPPSC) উচ্চশিক্ষা দফতরে অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর পদে ৯৪৯ জনকে নিয়োগের জন্য একটি নোটিশ দিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ইংরেজি, হিন্দি, সংস্কৃত, অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়নসহ মোট ১৫টি বিষয়ে সহকারী অধ্যাপক নেওয়া হবে। আবেদন শুরু হবে ২০২৬ সালের ২৭শে ফেব্রুয়ারি থেকে। আর আবেদনের শেষ তারিখ হল ২০২৬ সালের ২৬শে মার্চ। অনলাইনে আবেদন শুরু হলে, আগ্রহী প্রার্থীরা MPPSC-এর অফিসিয়াল ওয়েবসাইট mppsc.mp.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন।

শূন্যপদের বর্ণনা- Apply for the MPPSC Assistant Professor Vacancy

হিন্দি৫৭
ইংরেজি৫৬
সংস্কৃত৩৪
ভূগোল৭৪
ইতিহাস৭৭
মনোবিজ্ঞান১৮
বিধি২৯
ভূবিজ্ঞান০৮
যোগ বিজ্ঞান০২
কমার্স৯৪
রাষ্ট্রবিজ্ঞান৬২
অর্থনীতি৮৪
সমাজবিজ্ঞান৪৯
পদার্থবিদ্যা১৪৫
রসায়ন১৬০
মোট৯৪৯

বয়সসীমা

আবেদনকারীর সর্বনিম্ন বয়স হতে হবে ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর। তবে, যারা মধ্যপ্রদেশের বাসিন্দা এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থী, তাদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা কিছুটা শিথিল করা হতে পারে। বয়স গণনা করা হবে ২০২৬ সালের ১ জানুয়ারি তারিখের হিসেবে।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫৫% নম্বরসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও, মধ্যপ্রদেশ সরকার দ্বারা পরিচালিত জাতীয় যোগ্যতা পরীক্ষা (NET) অথবা রাজ্য যোগ্যতা পরীক্ষা (SET)-এ উত্তীর্ণ হতে হবে। তবে, যদি কোনও প্রার্থীর পিএইচডি ডিগ্রি থাকে, তাহলে ইউজিসি-এর নিয়ম অনুযায়ী নেট/সেট পরীক্ষা থেকে ছাড় দেওয়া হতে পারে, যা বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে।

বেতন

নির্বাচিত প্রার্থীদেরকে একাডেমিক লেভেল ১০ অনুযায়ী ৫৭,৭০০ টাকা (পে ম্যাট্রিক্স) বেতন দেওয়া হবে। এছাড়া, রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাও দেওয়া হবে।

নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ-এর মাধ্যমে।

আবেদন ফি

এসসি, এসটি এবং নন-ক্রিমি লেয়ার (ওবিসি) প্রার্থীদের জন্য আবেদন ফি ২৫০ টাকা। সাধারণ বিভাগ এবং মধ্যপ্রদেশের বাইরের প্রার্থীদের জন্য ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে।

https://mppsc.mp.gov.in/uploads/advertisement/Advt_Assistant_Professor_(Hindi)_Exam_2025_Dated_30_12_2025.pdf

https://mppsc.mp.gov.in/uploads/advertisement/Advt_Assistant_Professor_Geography_Exam_2025_Dated_30_12_2025.pdf

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular