Home ব্যবসা ৩৬৫ পদে নিয়োগ করছে AIIMS, আবেদনের যোগ্যতা জানুন

৩৬৫ পদে নিয়োগ করছে AIIMS, আবেদনের যোগ্যতা জানুন

AIIMS Recruitment 2025 Apply by November 14 2025
AIIMS Recruitment 2025 Apply by November 14 2025

AIIMS Recruitment 2025 Apply by November 14 2025: প্রত্যেক চিকিৎসা খাতে প্রফেশনালদের স্বপ্ন থাকে AIIMS এ কাজের সুযোগ পাওয়া। এবার সেই সুযোগ নিয়েই হাজির কর্তৃপক্ষ। বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করেছে AIIMS! আবেদন করার আগে, আবেদনের শর্তাবলী ও বিস্তারিত বিবরণ দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

AIIMSএ নিয়োগ হাইলাইটস 

  • অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ৬৩ ফ্যাকাল্টি পদে নিয়োগের ঘোষণা করেছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ১৪ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
  • AIIMS Bathinda ১৫৩ সিনিয়র রেসিডেন্ট (নন-একাডেমিক) পদে নিয়োগের ঘোষণা করেছে। আগ্রহী প্রার্থীরা ২০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। A
  • IIMS RaeBareli ১৪৯ সিনিয়র রেসিডেন্ট পদের জন্য নিয়োগের ঘোষণা করেছে। আবেদনের শেষ তারিখ ১২ ডিসেম্বর।

এইমস নিয়োগ ২০২৫ অসম্পর্কে যাবতীয় তথ্য 

শূন্যপদের বিবরণ: অ্যানেস্থেসিওলজি, ইমার্জেন্সি মেডিসিন, হাসপাতাল এডমিনিস্ট্রেশন, নিউরোসার্জারি, নিউক্লিয়ার মেডিসিন, প্যাথলজি এবং রেডিওলজির মতো বিভাগে মোট ৬৩ জনকে চাকরি দেওয়া হবে।

বয়সসীমা: ৫০ বছরের কম বয়সী প্রার্থীদের নিয়োগ করা হবে। সরকারি নিয়ম অনুসারে, এসসি, এসটি এবং প্রতিবন্ধী প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: এমডি/এমএস, ডিএম/এমসিএইচ, অথবা সমমানের ডিগ্রি থাকলে চাকরি পাওয়া হবে। চিকিৎসা ক্ষেত্রে শিক্ষকতা বা পেশাদার অভিজ্ঞতা না থাকলে হবে না। 

আবেদন ফি

  • জেনারেল প্রার্থীদের ৩,০০০ টাকা আবেদন ফি দিতে হবে।
  • SC এবং ST ও EWS প্রার্থীদের  ২,৪০০ টাকা আবেদন ফি দিতে হবে।
  • SC এবং ST বিভাগের প্রার্থীরা আবার ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাতে পারলে আবেদন ফি ফেরতও পাবেন। 
  • PWD বিভাগের প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।

প্রয়োজনীয় কাগজপত্র

  • এমবিবিএস/এমডি/এমএস/ডিএম/এমসিএইচ ডিগ্রি এবং মার্কশিট
  • অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  • আধার কার্ড/প্যান কার্ড, পাসপোর্ট সাইজের ছবি
  • রিজার্ভেশন ক্যাটাগরি সার্টিফিকেট (এসসি/এসটি/ওবিসি/ইডব্লিউএস/পিডব্লিউডি)

নির্বাচন প্রক্রিয়া

প্রথমে যোগ্যতা থেকে বাছাই করে অবজেকটিভ পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের এইমসের স্থায়ী নির্বাচন কমিটি ইন্টারভিউ নিয়ে চাকরি চূড়ান্ত করবে।

রায়বারেলি AIIMS নিয়োগ

শূন্যপদের বিবরণ: মোট ১৪৯ পদে অ্যানাটমি, অ্যানেস্থেসিয়া, বায়োকেমিস্ট্রি, CTVS, ENT, জেনারেল সার্জারি, হাসপাতাল এডমিনিস্ট্রেশন, মেডিকেল অনকোলজি, নিউরোলজি এবং ইউরোলজি সহ ৩৭ বিভাগে নিয়োগ করা হবে। 

বয়সসীমা: ৪৫ বছরের কম বয়সী প্রার্থীদের নিয়োগ করা হবে। সরকারি নিয়ম অনুসারে, এসসি, এসটি এবং প্রতিবন্ধী প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস/বিডিএস/এম.এসসি/এমডি/এমএস/এমডিএস/ডিএনবি/ডিএম/এম.সিএইচ/পিএইচডি ডিগ্রি থাকতে হবে। কেন্দ্রীয়/রাজ্য মেডিকেল কাউন্সিলে রেজিষ্টার্ড প্রার্থীরা চাকরি পাবেন। 

বেতন: লেভেল ১১ অনুসারে, প্রতি মাসে ৬৭,৭০০ টাকা বেতন পাবেন।

নির্বাচন প্রক্রিয়া: ৩, ১৪ এবং ২৮ নভেম্বর এইমস রায়বরেলিতে ইন্টারভিউ নেওয়া হবে। ঠিকানা হল: জন্য প্রার্থীদের এলটি গ্রাউন্ড, মেডিকেল কলেজ ভবন, এইমস রায়বরেলি।

কন্টাক্ট নাম্বার: প্রার্থীরা ইমেল আইডি recruitment.aiimsrbl@gmail.comএ ইমেল করতে পারেন। কিংবা কিছু জানার থাকলে, 0535-2704415 এ যোগাযোগ করতে পারেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র

  • বার্থ সার্টিফিকেট এবং দশম শ্রেণীর মার্কশিট 
  • এমবিবিএস/বিডিএস/এম.এসসি/এমডি/এমএস/এম.সিএইচ/পিএইচডি সার্টিফিকেট
  • অভিজ্ঞতার সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
  • মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট

বাথিন্ডা এইমস নিয়োগ ২০২৫

শূন্যপদের বিবরণ: ১৫৩টি পদে নিয়োগ করা হবে। 

বয়সসীমা: ৪৫ বছরের কম বয়সী প্রার্থীদের নিয়োগ করা হবে। সরকারি নিয়ম অনুসারে, এসসি, এসটি এবং প্রতিবন্ধী প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: ভারতীয় মেডিকেল কাউন্সিল আইন অনুসারে মেডিকেল যোগ্যতা থাকতে হবে। কেন্দ্রীয়/রাজ্য মেডিকেল কাউন্সিলের সঙ্গে রেজিস্ট্রেশন এবং এমডি/এমএস/ডিএমবি/এমডিএস-এ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।

বেতন: নির্বাচিত প্রার্থীরা ৬৭,৭০০ টাকা বেতন পাবেন।

আবেদন ফি: OBC, General এবং EWS প্রার্থীদের ১১৮০ টাকা আবেদন ফি দিতে হবে। SC এবং ST প্রার্থীদের ৫৯০ টাকা আবেদন ফি দিতে হবে।

নির্বাচন প্রক্রিয়া: ইন্টারভিউ ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে। 

আবেদন করবেন কীভাবে?

  • প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
  • হোমপেজে প্রাসঙ্গিক লিঙ্কে ক্লিক করতে হবে। 
  • এর পরে, রেজিট্রেশন করে লগইন করুন।
  • তারপর ফর্মে জিজ্ঞাসিত সমস্ত তথ্য লিখুন। 
  • ফর্মে চাওয়া সমস্ত নথি সঠিক ভাবে আপলোড করুন। 
  • এর পর ফর্মটি সাবমিট করে, ভবিষ্যতের রেফারেন্সের জন্য ফর্মটির একটি প্রিন্টআউট নিয়ে রাখুন।
Exit mobile version