Apply for the Army Public School Hisar Recruitment: আর্মি পাবলিক স্কুল, হিসার ২০২৬ সালের জন্য ৪১টি PGT, TGT এবং অন্যান্য বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্নাতক ডিগ্রি, B.A, B.Ed, M.A, M.Ed, M.Sc, B.El.Ed, D.El.Ed সহ যোগ্য প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন ১৮/০১/২০২৬ তারিখে শুরু হয়েছে এবং ২৯/০১/২০২৬ তারিখে শেষ হবে। আগ্রহী প্রার্থীদের আর্মি পাবলিক স্কুল হিসারের ওয়েবসাইট apshisar.com-এর মাধ্যমে অফলাইনে আবেদন করতে হবে।
আর্মি পাবলিক স্কুল হিসার PGT, TGT ও অন্যান্য পদে নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
| নিয়োগকারী সংস্থা | আর্মি পাবলিক স্কুল হিসার (Army Public School Hisar) |
| পদের নাম | টিচিং, নন টিচিং, অ্যাডমিনিস্ট্রেশন এবং গ্রুপ ডি স্টাফ |
| পদের সংখ্যা | ৪১ |
| যোগ্যতা | যেকোনো স্নাতক ডিগ্রি, বিএ, বি.এড, এমএ, এম.এড, এম.এসসি, বি.এল.এড, ডি.এল.এড |
| শেষ তারিখ | ২৯/০১/২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | apshisar.com |
নির্বাচন পদ্ধতি
সাক্ষাৎকার নেওয়ার সময় প্রয়োজন অনুযায়ী শিক্ষাদানের দক্ষতাও দেখা হবে।
সব আবেদনকারীর কম্পিউটারের জ্ঞান পরীক্ষা করা হবে। ভাষা বিষয়ের শিক্ষকদের জন্য ভাষার পরীক্ষা (PGT & TGT) নেওয়া হবে।
CTET / রাজ্য TET পাশ করা বাধ্যতামূলক।
CBSE/AWES-এর নিয়ম অনুযায়ী আবেদনপত্র যাচাই করা হবে। কর্তৃপক্ষের ঠিক করা যোগ্যতার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদেরই কেবল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে যোগ্যতার মানদণ্ড মিলিয়ে নিন-
কীভাবে আবেদন করতে হবে– Apply for the Army Public School Hisar Recruitment
স্কুলের ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি সংগ্রহ করে পূরণ করুন। এরপর, সমস্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণপত্রের এটাস্টেড কপি এবং আর্মি পাবলিক স্কুল, হিসার-এর নামে ২৫০/- টাকার ডিমান্ড ড্রাফ্ট সহ রেজিস্টার্ড পোস্ট বা সরাসরি স্কুলের ঠিকানায় জমা দিন। ইমেলের মাধ্যমে কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না।
মনে রাখবেন, ডিমান্ড ড্রাফট এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র ছাড়া অসম্পূর্ণ ফর্ম বাতিল বলে গণ্য হবে।