Indian post office monthly income scheme for women: আপনি এমন একটি পরিকল্পনা খুঁজছেন যা আপনার অর্থ নিরাপদ রাখে এবং একটি নির্দিষ্ট মাসিক আমানত নিশ্চিত করে! তাহলে পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প (POMIS) একটি ভাল বিকল্প হতে পারে। এই সরকারি প্রকল্পটি আপনাকে কোনও ঝুঁকি ছাড়াই মাসিক আয় করার সুযোগ দিতে প্রস্তুত। এমনকি এই অ্যাকাউন্টটি ১০ বছরের বেশি বয়সী সন্তানের নামেও খোলা যেতে পারে। তাহলে প্রতি মাসে যে সুদ পাবেন তা থেকে আপনি সন্তানের পড়াশোনার ফিও দিতে পারবেন।
ডাকঘর মাসিক আয় প্রকল্প (POMIS) সম্পর্কে বিস্তারিত। Indian post office monthly income scheme for women
ইন্ডিয়া পোস্ট ওয়েবসাইট অনুসারে,
- ন্যূনতম ১,০০০ টাকা বিনিয়োগ করে মাসিক আয় প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে পারেন।
- ব্যক্তিগত এবং যৌথ উভয়ভাবেই অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
- একটি সিঙ্গল অ্যাকাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন।
- ৫ বছরের মেয়াদে বর্তমানে ৭.৪ শতাংশ বার্ষিক সুদ দেওয়া হচ্ছে এই স্কিমে।
- মেয়াদ উত্তীর্ণ হলে নতুন সুদের হারের সাথে আপনি আরও ৫ বছরের জন্য মেয়াদ বাড়িয়ে নিতে পারেন।
- এই স্কিমে এতে জমা করা অর্থের উপর বার্ষিক ১২টি কিস্তিতে সুদ পাবেন।
- মাসিক টাকা না তুল্লে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে টাকা থেকে যাবে।মেয়াদপূর্তিতে একসঙ্গে টাকাটা পেয়ে যাবেন।
মহিলারা কীভাবে মাসিক ১০ হাজার টাকা আয় করবেন
আপনি যদি ১৫ লক্ষ টাকার একটি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন, তাহলে বার্ষিক ১,১১,০০০ টাকা পাবেন। এর ফলে আপনার প্রায় ৯,২৫০ টাকা মাসিক আয় হবে আপনার।
এছাড়াও আপনি যদি ৯ লক্ষ টাকার একটি সিঙ্গল অ্যাকাউন্ট খোলেন, তাহলে বার্ষিক ৬৬,৬০০ টাকা পাবেন। এর ফলে আপনার প্রায় ৫,৫৫০ টাকা মাসিক আয় হবে আপনার।
আর যদি ৭ লক্ষ টাকা সঞ্চয় করেন, তাহলে পোস্ট অফিস এমআইএস-এ মোট ১.৪ লক্ষ টাকা জমা করতে পারবেন। এই বিনিয়োগ পাঁচ বছরের জন্য মাসিক ৮,৬৩৩ টাকা আয় দেবে। এরপর, মূলধনও ফেরত পাবেন।