Thursday, June 4, 2026
Homeব্যবসাচাকরিআহমেদাবাদে চাকরির সুযোগ! ৫০০র বেশি পদে কারা আবেদন করতে পারবেন

আহমেদাবাদে চাকরির সুযোগ! ৫০০র বেশি পদে কারা আবেদন করতে পারবেন

Apply online now for the AMC Recruitment 2026: আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন (AMC) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট সিটি ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল সুপারভাইজার (AMC নিয়োগ ২০২৬) পদের জন্য লোক নেবে। এই পদগুলোর জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা ২৩ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত অফিশিয়াল ওয়েবসাইট https://amcmodules.ahmedabadcity.gov.in/ এ অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন।

আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৭ জানুয়ারি, ২০২৬। আবেদন করার আগে প্রার্থীদের অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ, সেখানে যোগ্যতা এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে।

AMC নিয়োগ সংক্রান্ত শূন্যপদের বিবরণ ও আবেদন ফি

মোট শূন্যপদের সংখ্যা ৫৭২টি।

  • এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট সিটি ইঞ্জিনিয়ারের জন্য ২৭টি,
  • অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য ৭১টি এবং
  • অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল সুপারভাইজারের জন্য ৪৭৪টি পদ রয়েছে।

এই পদগুলো আবার বিভিন্ন শ্রেণীতে ভাগ করা আছে। সাধারণ প্রার্থীদের আবেদনের জন্য ৫০০ টাকা ফি দিতে হবে। SC/ST/SEBC/EWS প্রার্থীদের জন্য ফি ২৫০ টাকা। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনও ফি লাগবে না।

যোগ্যতা কী কী?

বিভিন্ন পদের জন্য যোগ্যতার শর্ত আলাদা।

  • অ্যাসিস্ট্যান্ট সিটি ইঞ্জিনিয়ার পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই ডিগ্রি থাকতে হবে। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। এই পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৭ বছর।
  • অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে BE ডিগ্রি লাগবে। এছাড়া, সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৩ বছর।
  • সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা ডিপ্লোমা করা থাকলে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল সুপারভাইজার পদের জন্য আবেদন করা যাবে। এই পদের জন্য কোনও অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে, সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর হতে হবে।
  • সরকারি নিয়ম অনুযায়ী মহিলা/এসসি/এসটি/এসইবিসি/ইডব্লিউএস প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ৫ বছর ছাড় দেওয়া হবে।

নির্বাচন প্রক্রিয়া ও বেতনApply online now for the AMC Recruitment 2026

নির্বাচন প্রক্রিয়াটি দুটি ধাপে হবে। প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর, সেই পরীক্ষার নম্বরের ভিত্তিতে প্রার্থীদের কাগজপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে। প্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে।

অ্যাসিস্ট্যান্ট সিটি ইঞ্জিনিয়ার পদে যোগ দিলে বেতন হবে ৫৩,১০০ থেকে ১,৬৭,৮০০ টাকা পর্যন্ত।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য বেতন ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত হতে পারে।

আর অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল সুপারভাইজার পদে শুরুতে তিন বছরের জন্য বেতন নির্দিষ্ট- ৪৮,০০০ টাকা । এরপর, মাসিক বেতন হবে ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular